বয়স ৩০ পেরিয়েও যে কারণে এখনো মনের মতো সঙ্গী খুঁজে পাচ্ছেন না
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ জুলাই ২০২২
Find us in facebook
বয়স ৩০ পেরিয়েও যে কারণে এখনো মনের মতো সঙ্গী খুঁজে পাচ্ছেন না
বয়স ৩০ পেরিয়েছে! বাড়ির লোকেরা বিয়ে করার জন্য ইতিমধ্যেই চাপ দিতে শুরু করেছেন! আপনিও মনে করছেন, এবার একটা দীর্ঘকালীন সম্পর্কে জড়াবেন। কিন্তু কিছুতেই মনের মতো সঙ্গী পাচ্ছেন না?
ভালো করে ভেবে দেখুন, আপনার মধ্যেই কোনো জড়তা কাজ করছে না তো? আদৌ কি আপনি নতুন সম্পর্কে জড়ানোর জন্য মানসিক ভাবে তৈরি? কোন কোন কারণে নিজেকে আটকে রাখছেন, নিজের কাছে সেই প্রশ্ন করুন। উত্তর পেয়ে যাবেন।
এছাড়াও এমনটা হওয়ার আরো কিছু কারণ থাকতে পারে। যেমন-
আকাশা ছোঁয়া প্রত্যাশা
আপনি কি মনে মনে ‘আদর্শ’ সঙ্গীর একটি ছবি তৈরি করে ফেলেছেন? অনেক সময়ে আমরা চলচ্চিত্র বা সাহিত্য থেকে প্রেম সম্পর্কে কিছু ভ্রান্ত ধারণা তৈরি করে নিই। আপনি যে গুণগুলো সঙ্গীর মধ্যে খুঁজছেন, তার প্রত্যেকটি কারো মধ্যে না-ও থাকতে পারে। তাই সঙ্গীর কোন গুণকে প্রাধান্য দেবেন, তা আগে স্থির করে নিন। মনে রাখবেন, আপনার মধ্যেও প্রচুর খামতি রয়েছে। তাই সঙ্গী সম্পর্কে আকাশাছোঁয়া প্রত্যাশা তৈরি করে ফেলবেন না।
বিশ্বাসের অভাব
অতীতের কোনো সম্পর্কে যদি প্রতারিত হয়ে থাকেন, তা হলে সহজে অন্য কাউকে বিশ্বাস করা বেশ কঠিন। এর প্রভাব পড়ে নতুন যে কোনো সম্পর্কেও। নতুন কোনো সম্পর্কে নিজেকে জড়ানোর আগে অনেক দ্বিধা হওয়াই স্বাভাবিক। তবে সব মানুষ এক রকম হয় না। একই অভিজ্ঞতা আপনার বার বার হবে, তা ধরে নেয়ার কোনো কারণ নেই।
অতীতের পিছু ডাক
পুরনো কোনো সম্পর্ক আচমকা ভেঙে গেলে মন কিছুতেই মেনে নিতে পারে না। জীবনে নতুন কেউ এলে অজান্তেই মন বার বার অতীতের সঙ্গে তার তুলনা করে। সেই থেকেই তৈরি হয় নতুন সম্পর্ক ভেঙে দেওয়ার প্রবণতা। অতীতকে আঁকড়ে থাকবেন না। বর্তমান জীবন উপভোগ করার চেষ্টা করুন। তা হলেই আপনি ভালো থাকবেন।
আত্মবিশ্বাসের অভাব
পুরনো কোনো সম্পর্ক আপনার ভুলে ভেঙে গিয়েছে বলে সারাক্ষণ দোষারোপ করবেন না। এক্ষেত্রে আত্মবিশ্বাসের অভাব থেকেই নতুন কোনো সম্পর্কে জড়াতে ভয় পান। তাই নিজেকে সময় দিন। আত্মবিশ্বাসের অভাব থাকলে কোনো দিন কোনো সুস্থ সম্পর্ক গড়ে উঠবে না।
সম্পর্ককে চালনা করার প্রবণতা
অনেকেই মনে করেন সম্পর্কে জড়ানোর প্রথম দিন থেকেই তিনি সেই সম্পর্ককে চালনা করবেন। দুই ব্যক্তির মধ্যে যদি বোঝাপড়া থাকে, তবেই সে সম্পর্ক সুখের হবে। সঙ্গীকে নিজের নিয়ন্ত্রণে রাখার মনোভাব থেকে বেরিয়ে আসুন। সম্পর্কের চাবি দু’জনের হাতে থাকাই ভালো।
- দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
- জমিতে কাজ করতে গিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
- ১৫ আগস্টের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফের সাম্প্রদায়িকতার বীজ বপন হয়
- নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান
- ত্রিভুজ প্রেমেরই বলি ইভা, ১৮ ছুরিকাঘাতে হত্যা
- কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন
- স্ত্রী তালাক দেওয়ার ক্ষোভে ভাইকে অপহরণের পর হত্যা
- বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু: শনাক্ত ১৭০
- আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিটের ঢালাই: হানিফ
- মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
- কৃষি প্রণোদনার ঋণ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার কৃষক
- মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
- সরকারি অফিসে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নির্দেশনা জারি
- এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- `অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না`
- রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন
- পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
- বিসিএসের বিজ্ঞপ্তি প্রতিবছর ৩০ নভেম্বর
- প্রধানমন্ত্রী বিমানের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী
- বাড়ছে টাকার মান
- কমতে পারে জ্বালানি তেলের দাম
- একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ
- জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ
- মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে চায় সরকার: পররাষ্ট্র সচিব
- ‘৭৫’র গণহত্যার পর চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ’
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- বোদায় ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


