কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান?
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২
Find us in facebook
চলতি মাসের শেষের দিকে শেষ হচ্ছে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ। বাজওয়ার পর পরমাণু শক্তিধর এ রাষ্ট্রের নতুন সেনাপ্রধান কে হতে চলেছেন তা নিয়ে পাকিস্তানের রাজনীতিতে দেখা দিয়েছে উত্তাপ। এমনকি সম্ভাব্য সেনাপ্রধানের নাম নিয়েও চলছে নানা আলোচনা। এ পরিস্থিতিতে নতুন সেনাপ্রধানের নিয়োগের জন্য একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে দেশটি। গতকাল বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল ও দ্য ডন।
সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসরে যাচ্ছেন আগামী ২৯ নভেম্বর। তাই সময়ের আগেই নতুন সেনাপ্রধান বেছে নেবে দেশটি। এ লক্ষ্যে পাকিস্তানের সেনা সদর দফতর পরবর্তী সেনাপ্রধান হিসেবে ছয়জন শীর্ষ জেনারেলের নাম নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে। পরে সেটি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয়েও পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ছয় জন জেনারেলের ভেতর থেকেই নতুন সেনাপ্রধান বেছে নেবেন তিনি।
পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) সংক্ষিপ্ত ঐ তালিকায় ছয়জন সিনিয়র সামরিক কর্মকর্তার নাম রয়েছে বলে নিশ্চিত করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বুধবার গভীর রাতে এক টুইট বার্তায় নিশ্চিত করেন, প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে ছয়জন শীর্ষ জেনারেলের নাম নিয়ে একটি তালিকার সারসংক্ষেপ পেয়েছে। এখন বাকি প্রক্রিয়াও দ্রুত শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, পাকিস্তানের সেনাবাহিনী মঙ্গলবার রাতে এক প্রেস বিবৃতিতে পরবর্তী সেনাপ্রধানের নামের তালিকার সারসংক্ষেপ প্রস্তুত করা হয়েছে বলে নিশ্চিত করলেও এতে থাকা কোনো নাম প্রকাশ করেনি।
তবে জিও নিউজের সূত্রে জানা গেছে, সম্ভাব্য পরবর্তী সেনাপ্রধান বেছে নিতে প্রস্তুত করা সংক্ষিপ্ত তালিকায় ৬ জেনারেলের নাম রয়েছে। তারা হলেন- লেফটেন্যান্ট জেনারেল অসীম মুনির, লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জা, লেফটেন্যান্ট জেনারেল আজহার আব্বাস, লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদ ওবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আমির।
উল্লেখ্য, জেনারেল কামার জাভেদ বাজওয়া ২০১৬ সাল থেকে পাকিস্তানের সেনাপ্রধান তথা সামরিক বাহিনীর সিওএএস হিসাবে দায়িত্ব পালন করছেন। পরে ২০১৯ সালে তার চাকরির মেয়াদ বাড়ানো হয়। চলতি বছরের ২৯ নভেম্বর তার অবসরে যাওয়ার কথা রয়েছে।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


