অবশেষে হেরে গেলেন মাহাথির মোহাম্মদ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২
Find us in facebook
মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো হেরে গেলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শনিবার সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিজের আসন থেকে হেরে গেছেন ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ।
নির্বাচনে তিনি নিজের লংকাউয়ি আসনে চতুর্থ হয়েছেন। এ আসনে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনে জিতেছেন মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহ। তিনি পেরিকাতান জোট থেকে নির্বাচন করেন। এ জোটের নেতৃত্ব দিচ্ছেন মুহিউদ্দিন ইয়াসিন।
মাহাথির মোহাম্মদ দুই দফায় দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাহাথির মোহাম্মদ ক্ষমতাসীন বারিসান ন্যাশনালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নির্বাচনে প্রচার চালান। বারিসান জোটকে এবার মুহিউদ্দিনের জোটের পাশাপাশি মাহাথিরের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিমের জোটের সঙ্গে লড়তে হচ্ছে।
গত মাসে মাহাথির বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, নির্বাচনে হারলে তিনি রাজনীতি থেকে অবসরে যাবেন।
এএফপি জানায়, শনিবার সকাল থেকেই ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দিতে ভোটকেন্দ্রে আসতে দেখা যায়। নির্বাচনী লড়াইয়ে বিভিন্ন কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত সাবেক নেতা নাজিব রাজ্জাকের দল ক্ষমতা ধরে রাখার চেষ্টা করলেও কঠিন লড়াইয়ের আভাস পাচ্ছেন বিশ্লেষকেরা।
বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম দেশটিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছেন। নির্বাচন কমিশন বলেছে, দেশটির ২ কোটি ১০ লাখ নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট গ্রহণ বন্ধ হওয়ার দুই ঘণ্টা আগে বিকেল ৪টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছিল।
দেশটিতে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টার অংশ হিসেবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব আগাম নির্বাচনের ডাক দিয়েছেন। সাধারণ নির্বাচনকে ১৯৫৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির স্বাধীনতার পর সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এক জরিপে দেখা গেছে, আনোয়ার ইব্রাহিমের জোট ২২২ আসনের পার্লামেন্টে ৮২ আসন পেতে পারেন।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


