বিয়ে করলেন জাপানের রাজকুমারী, হারালেন রাজত্ব
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১
Find us in facebook
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজকুমারী মাকো ও কেই কোমুরো। স্থানীয় সময় মঙ্গলবার তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর পরই রাজকীয় সব অধিকার থেকে বঞ্চিত হলেন রাজকুমারী মাকো।
সংবাদমাধ্যম সিএেএনর খবরে জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার সকালে মাকো ফ্যাকাশে নীল পোশাক পরে এবং একটি তোড়া হাতে প্রাসাদ ত্যাগ করেন। এর আগে তিনি তার মা–বাবাকে সম্মান প্রদর্শন করেন। বাসভবন ছাড়ার আগে তিনি তার ছোট বোনকে আলিঙ্গন করেন। পরে সকাল ১০টার দিকে এই দম্পতি স্থানীয় ওয়ার্ড অফিসে তাদের বিয়ের নিবন্ধনপত্র জমা দেন।
নিয়ম অনুযায়ী, রাজপরিবারের বাইরে কাউকে বিয়ের মধ্য দিয়ে রাজশিরোপা হারাবেন মাকো। অর্থাৎ তিনি আর রাজকুমারীর মর্যাদা পাবেন না। জাপানের রাজপরিবার আইন ১৯৪৭ অনুসারে, রাজকন্যারা সাধারণ ব্যক্তিকে বিয়ে করলে রাজপরিবার ছাড়তে হয় এবং রাজপ্রাসাদের সবকিছু থেকে বঞ্চিত হন। তবে পুরুষ সদস্যের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়।
সে ক্ষেত্রে সহপাঠীর সঙ্গে প্রেম করলেও বিয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল রাজকুমারী মাকোর জন্য। তবে রাজপ্রাসাদের জৌলুস ছেড়ে সাধারণ ঘরের ছেলেকেই বিয়ে করতে প্রস্তুত তিনি।
জানা গেছে, ২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান ইউনিভার্সিটিতে তাদের প্রথম পরিচয়। একসঙ্গে পড়াশোনা করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে এই যুগলের বাগদান হলেও বিয়ে পিছিয়ে যায়। পরের বছরই তাদের বিয়ে করার কথা ছিল। তদবে কোমুরোর মা এবং তার সাবেক বাগদত্তার অর্থ কেলেঙ্কারিতে তা আরেক দফা পেছায়। দীর্ঘ তিন বছর পর অবশেষে তাদের বিয়ে সম্পূর্ণ হলো।
মাকোর রাজপদবি হারানোর পর ঐতিহ্য অনুযায়ী ১৩ লাখ মার্কিন ডলার পাওয়ার কথা।তবে তিনি এই পারিবারিক অর্থ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে, জাপানি রাজপরিবারের তিনিই একমাত্র সদস্য, যিনি পদপদবি-অর্থ ত্যাগসহ পুরোপুরি রাজকীয় সম্পর্ক ছিন্ন করলেন।
জানা গেছে, দিনের শেষ ভাগে মাকো ও কেই কোমুরো দম্পতি একটি সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে। এই সংবাদ সম্মেলনে তারা সংক্ষিপ্ত বিবৃতি দেবেন। এছাড়া আগে থেকে জমা নেওয়া প্রশ্নের মধ্যে পাঁচটি নির্বাচিত প্রশ্নের লিখিত উত্তর দেবেন তারা।
উল্লেখ্য, বিয়ের পর রাজপ্রসাদ ছেড়ে স্বামী কেই কোমুরোর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন প্রিন্সেস মাকো। সেখানে আইনজীবী হিসেবে কাজ করেন কোমুরো।
- সৈয়দপুরে ধানের মণ্ডপে আগুন
- রংপুর বিভাগে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট
- সৈয়দপুরে অটো চাপায় বৃদ্ধ নিহত
- ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা
- বিয়েই হচ্ছে না ভিকি-ক্যাটরিনার?
- ইসলামের দৃষ্টিতে আত্মপ্রচার
- ইরানে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়, ইন্টারনেট বিভ্রাট
- সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই: হানিফ
- `নতুন প্রজন্মের জন্য গবেষণায় প্রণোদনা অব্যাহত রাখতে হবে`
- বিএনপির শেষ সম্বল খালেদা জিয়ার অসুস্থতার রাজনীতি
- তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা পেল বাংলাদেশ
- শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে- ওবায়দুল কাদের
- ‘বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে ছিলেন বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে’
- রংপুরে ট্রাকচাপায় ৩ নারী শ্রমিক নিহত
- ঘুষ ছাড়া পুলিশে চাকরিতে নীলফামারীর এক ঝাঁক তরুণ-তরুণী
- র্যাবের অভিযানে সৈয়দপুরে হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার
- নীলফামারীর ১২ ইউনিয়নে ৬৯৩ জনের মনোনয়ন দাখিল
- কুড়িগ্রামে চরাঞ্চলে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে পাল্টে যাচ্ছে জীবনমান
- ছদ্মবেশী বিএনপি-জামাত থেকে সতর্ক: পলক
- লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হলো রংপুরের ইজতেমা
- ঘন কুয়াশায় ঢাকা হিলি
- এক কেজি শসার দাম ৫ টাকা
- দুর্নীতি থেকে দূরে থাকার অঙ্গীকার পুলিশে চাকরি পাওয়া ৬২ জনের
- করোনায় বিনামূল্যে টেলিমেডিসিন সেবা প্রদানকারী চিকিৎসকদের সন্মাননা
- করোনায় মৃত্যু-শনাক্ত কমল, শনাক্তের হার ১ দশমিক ১৫
- ‘ওমিক্রন’ খুবই ভয়ঙ্কর, আমরা সতর্ক আছি: স্বাস্থ্যমন্ত্রী
- চেয়ারে বসলে অনেক কিছু `অ্যাডজাস্ট` করতে হয়: সেতুমন্ত্রী
- রাঙামাটিতে একে-৪৭ রাইফেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- রংপুরে সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পঞ্চগড়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


