দুর্নীতি থেকে দূরে থাকার অঙ্গীকার পুলিশে চাকরি পাওয়া ৬২ জনের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২১
Find us in facebook
চাকরি জীবনে দুর্নীতি থেকে দূরে থাকার অঙ্গীকার করেছেন ঘুস ও তদবির ছাড়াই পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পাওয়া ৬২ জন ছেলে-মেয়ে।
শনিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এ অঙ্গীকার করেন।
এ সময় দিনাজপুরের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোমিনুল করিমসহ পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য নির্বাচিত হওয়া শরিফুল আলম বলেন, আমার বাবা একজন রিকশাচালক। মা অনেক আগেই মারা গেছেন। আমি নানার কাছে মানুষ হয়েছি। পুলিশের নিয়োগের জন্য আবেদন করার পর থেকেই শুনছিলাম টাকা ছাড়া চাকরি হবে না। ১৬ নভেম্বর যখন পুলিশ লাইন্সের মাঠে পুলিশ সুপার বললেন তোমাদের বিনা টাকায় চাকরি হবে, তখন আশ্বস্ত হয়েছিলাম। পরিশ্রম ও মেধা দিয়ে পুলিশ কনস্টেবলের জন্য নির্বাচিত হয়েছি। পুলিশ সুপার কথা রেখেছেন। আমিও অঙ্গীকার করছি নিজেকে দুর্নীতি মুক্ত রাখবো।
বীরগঞ্জের বর্ষা রানী রায় বলেন, আমার বাবা একজন বর্গাচাষি। প্রায় একবছর আগে মা মারা যান। অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। মায়ের মৃত্যুর পর সংসারের সব কাজ আমাকে করতে হয়। কোনোদিন ভাবিনি টাকা ছাড়াই চাকরি হবে। আমি চাকরি জীবনে বেতনভাতা ছাড়া কারও কাছ থেকে কোনো ঘুস নিবো না।
পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের আইজিপি পুলিশ নিয়োগের একটি সিস্টেম চালু করেছেন। এ বিষয়ে প্রতিটি জেলায় একজন করে পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেই সিস্টেমের কারণে পুলিশ নিয়োগে কোনো অনিয়ম সম্ভব নয়। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে এ নিয়োগ কার্যক্রম সর্বোচ্চ সচ্ছতার সঙ্গে করা হয়েছে। চাকরি নয় সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পুলিশে চাকরিতে আবেদন করার আগে ১০০ টাকার ব্যাংক ড্রাফট করতে হয়। এছাড়া ১৫ থেকে ২০ টাকা আবেদনের জন্য কাগজপত্র ফটোকপি করার প্রয়োজন পরে। আমরা মানবিক দিক বিবেচনা করে তাদের খরচ হওয়া ১২০ টাকা উপহার স্বরূপ ফেরত দিয়েছি। অর্থাৎ দিনাজপুরে পুলিশে নিয়োগ কোনো টাকাই লাগেনি। এছাড়া নিয়োগ চলার সময় তিনটি প্রতারণা মামলা করা হয়েছে। এর মধ্যে একজন প্রক্সি দিতে এসে আটক হয়।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


