• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৪ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

হাসপাতাল থেকে প্রাসাদে ফিরলেন রানি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১  

Find us in facebook

বাকিংহাম প্যালেস জানিয়েছে, ব্রিটেনের রানি প্রাথমিক চিকিৎসার পরীক্ষার জন্য গত বুধবার রাতে হাসপাতালে কাটানোর পর উইন্ডসর ক্যাসলে ফিরে গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লন্ডনের বেসরকারি একটি হাসপাতাল থেকে প্রাসাদে ফিরে যান ৯৫ বছর বয়সী রানি।

বুধবারের উত্তর আয়ারল্যান্ড সফরের সূচি ছিল রানির। তবে তিনি হাসপাতালে থাকার কারণে এই সফর বাতিল করেছেন।

চিকিৎসকরা তাকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেন জানিয়েছে, কিছুদিন ধরে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। রানি কিছু প্রাথমিক চিকিৎসার জন্য বুধবার বিকেলে হাসপাতালে ভর্তি হন। আজ (গতকাল) দুপুরের খাবারের সময় উইন্ডসর ক্যাসলে ফিরে আসেন তিনি। তার মানসিক ও শারীরিক অবস্থা বেশ ভালো আছে।

Place your advertisement here
Place your advertisement here