• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৪ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

পাকিস্তানের বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  

Find us in facebook

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বৃহস্পতিবার সকালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫ দশমিক ৭।

বেলুচিস্তানের সরকারি কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে। তাদের মধ্যে অনেকেই মৃত বলে ধারণা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পের সময় মানুষ গভীর ঘুমে ছিলেন। বহু মানুষ ছাদে ঘুমাচ্ছিলেন। ভূমিকম্পে দেয়াল ধসে অনেকের মৃত্যু হয়েছে।

এরই মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ভূমিকম্পের ফলে ওই অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টর্চ জ্বালিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।

Place your advertisement here
Place your advertisement here