হাঁটলে আমাদের শরীরে যা ঘটে, জানাচ্ছেন স্নায়ুবিজ্ঞানীরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২
Find us in facebook
হাঁটার অনেক উপকারিতা আছে। এর ফলে পেশী সুগঠিত হয়, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে ও মেরামত হয়, হজমে সাহায্য করে, এবং মস্তিষ্ককেও সতেজ রেখে বার্ধক্য প্রতিরোধ করে। এর পাশাপাশি হাঁটার ফলে মানুষের চিন্তার সৃজনশীলতা বৃদ্ধি পায়, মেজাজ বা মুড ভালো রাখে এবং স্ট্রেস বা মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
স্নায়ুবিজ্ঞানীরা হাঁটার কিছু উপকারিতার কথা তুলে ধরেছেন:
মস্তিষ্ক সক্রিয় থাকে
নিষ্ক্রিয় থাকার অর্থ শরীরে পেশীর শক্তি কমে যাওয়া। কিন্তু তার চেয়েও বড় কথা এর ফলে মস্তিষ্কও শুকিয়ে মরে যেতে শুরু করে। আমরা যখন হাঁটি তখন পেশীতে তৈরি হওয়া মলিকিউল বা অণু আমাদের মস্তিষ্ককে সচল রাখতে সাহায্য করে। তার মধ্যে একটি বিশেষ অণু মস্তিষ্কে রক্ত চলাচলে সাহায্য করে। ফলে ব্রেনের কোষগুলো বিকশিত হয়।
হার্ট ভালো থাকে
হৃৎপিণ্ড ভালো থাকার জন্য হাঁটা খুবই উপকারী। আমাদের পূর্ব-পুরুষরা, যারা শিকার করে জীবন ধারণ করতেন, তারা দিনে ১৫ থেকে ১৭ মাইল হাঁটতেন। এখনকার মানুষের হার্টের তুলনায় তাদের হার্ট অনেক ভাল ছিল। দক্ষিণ আমেরিকার জঙ্গলে সিমানে নামের একটি গোত্র আছে যাদের ৮০ বছর বয়সী ব্যক্তির হার্ট ৫০ বছর বয়সী একজন আমেরিকানের হার্টের মতো কাজ করে। এর কারণ হলো তারা সারাদিনই সক্রিয় থাকে।
হজমে সাহায্য করে
হাঁটা মানুষের পরিপাকতন্ত্রের জন্যেও বন্ধুর মতো কাজ করে। "মানুষ যখন অনেক হাঁটা-চলা করে তখন তার খাবারও বেশি হজম হয়। কোষ্ঠকাঠিন্য কাটাতে ওষুধ না খেয়ে আপনি যদি হাঁটতে বের হন, সেটা অনেক ভাল। এর সাহায্যে আপনি খুব সহজেই হজমের সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন।
বিষণ্ণতা কাটাতে সাহায্য করে
স্নায়ুবিজ্ঞানী শেন ও'মারা বলেছেন, বিষণ্ণতার সঙ্গে বসে থাকার সম্পর্কে রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নিষ্ক্রিয় ব্যক্তিদের বেলাতে বিষণ্ণতা দেখা যায় বেশি। অন্যভাবে বললে সহজ করে বলা যায়, যতোই সক্রিয় থাকা যায় ততোই ভালো। রক্ত প্রবাহের সমস্যা থেকেও বিষণ্ণতা তৈরি হয় বলে ধারণা রয়েছে।
আরো বেশি খোলা মনের ও বহির্মুখী হতে সাহায্য করে
এবিষয়ে একটি তত্ত্বে বলা হয় যে আমাদের প্রত্যেকের ব্যক্তিত্বে কতোগুলো বিষয় আছে এবং সক্রিয় থাকার সঙ্গে এগুলোর সম্পর্ক আছে। যেমন অকপটতা, বিবেক দিয়ে পরিচালিত হওয়া, বহির্মুখী হওয়া, কোন কিছুর ব্যাপারে সম্মত হওয়া ইত্যাদি।
বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে
আমরা যে খাদ্য গ্রহণ করি সেটা বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়। হাঁটাহাঁটি করা এই রূপান্তর প্রক্রিয়ায় সহায়তা করে। পরীক্ষায় দেখা গেছে, সারা দিন ধরে যদি অল্প মাত্রাতেও সক্রিয় থাকা যায় সেটা জিমে গিয়ে শরীর চর্চা করার চাইতেও অনেক বেশি উপকারী। অনেকে এই জিমে যাওয়াকে অনেক বড় করে দেখেন। সারা দিন শুয়ে বসে কাটিয়ে তারা মনে করেন ওই এক ঘণ্টায় জিম করেই তারা সুস্থ থাকবেন।
সমস্যা সমাধানে সাহায্য করে
হাঁটা যে আমাদের সৃজনশীলতা বৃদ্ধি করে সেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এর ফলে অনেক সমস্যা সমাধান করাও সহজ হয়। আপনি যখন কোন কিছু নিয়ে চিন্তা করছেন তখন হতাশ হয়ে এক জায়গায় বসে না থেকে একটু হাঁটাহাঁটি করলে সেটা সমস্যা সমাধানে অনেক সহায়ক হয়। অনেক বড় বড় লেখক, দার্শনিক এবং গণিতজ্ঞদের কাছ থেকে আমরা জেনেছি যে হাঁটতে হাঁটতে তারা কীভাবে অনেক জটিল সমস্যার সমাধান খুঁজে পেয়েছেন।
সূত্র: বিবিসি
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা
- দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ
- বাংলাদেশ থেকে সরাসরি লুক্সেমবার্গ যাবে বিমান
- সূর্যোদয়ের সময়কার দোয়া
- চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে: সুনাক
- একটা জয় বাঁচিয়ে দিলো ৭০০ মানুষের প্রাণ
- এখন কী করবেন বুবলী?
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে ব্রাজিল
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন: আইজিপি
- কৃষিঋণে কৃষকের জাতীয় পরিচয়পত্র যথেষ্ট: কৃষি সচিব
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


