স্বাধীনতার কবি শামসুর রাহমানের ১৮তম প্রয়াণ দিবস আজ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩
Find us in facebook
স্বাধীনতার কবি শামসুর রাহমানের ১৮তম প্রয়াণ দিবস আজ। বাঙালির অন্যতম এই শ্রেষ্ঠ কবি ২০০৬ সালের ১৭ আগস্ট ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।।
তিনি ছিলেন জনতার কবি। দেশের ও দেশের মানুষের বিরুদ্ধে কোন অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে, কোন অনাচার হতে দেখলে নিজেকে একাত্ম করে নিতেন এবং তার জবাব দিতেন কবিতার ভাষায়।
মৃত্যুর ৭ বছর আগে ১৯৯৯ সালের ১৮ জানুয়ারি দুর্বৃত্ত দ্বারা আক্রান্ত হয়েছিলেন কবি।রাজধানীর শ্যামলীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে একদল দুর্বৃত্ত। অবশ্য গুরুতর জখম হলেও সে যাত্রায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
কবির জন্ম ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরনো ঢাকার মাহুতটুলিতে। তিনি একাধারে কবি, সাংবাদিক, গীতিকার ও কলামিস্ট। দীর্ঘ ছয় দশক ধরে কবি এসব ক্ষেত্রে অত্যন্ত সাবলীল ধারায় লেখালেখি করে বাংলা সাহিত্যে অসাধারণ অবদান রাখেন।
তাঁর কবিতায় বাঙালিজাতির স্বাধীনতা প্রাপ্তির চেতনার দীপ্তস্বর উচ্চারিত। তিনি লেখেন যুদ্ধের ধ্বংসলীলায় আক্রান্ত ও বেদনামথিত কবিতা 'স্বাধীনতা তুমি' ও 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা'। যা আজো মানুষের মুখে মুখে উচ্চারিত হয়। ধর্মান্ধতাকে কবিতার মধ্যদিয়ে আজীবন প্রচন্ডভাবে ঘৃণা করেছেন। লিখেছেন প্রেম, দ্রোহ ও বিশ্বজনীনতা বিষয়ে অসংখ্য চিরায়ত কবিতা। যা আজও সকল বয়সের মানুষকে উজ্জীবিত করে। সর্বোপরি কবিতা রচনায় স্বাধীনতার কণ্ঠকে ধারণ করেন। এ কারণেই তার সৃষ্টিশীলতার বিশালতার জন্য বাংলা কবিতায় তাকে স্বাধীনতার কবি বলা হয়।
শামসুর রাহমানের প্রথম কবিতার বই ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশ পায় ১৯৬০ সালে। এর পর ষাট দশকে প্রকাশিত বইগুলো হচ্ছে ‘রুদ্র করোটিতে’, ‘বিধ্বস্ত নীলিমা’, ‘নিরালোকে বসতি’, ‘নিজ বাসভূমে’। দেশ স্বাধীনের পর প্রকাশ পায় ‘বন্দি শিবির থেকে’, ‘মাতাল ঋতিক’সহ মৃত্যুর আগ পর্যন্ত কবির ৬০টি কবিতার বই। এ ছাড়া শিশুতোষ, গল্পগ্রন্থ, উপন্যাস- ‘অক্টোপাস’ ও ‘অদ্ভুত আঁধার’, নাটক ও কবিতাগ্রসহ অনুবাদগ্রন্থ, নির্বাচিত কলাম, নির্বাচিত কবিতার চারখন্ডসহ কবির বিভিন্ন বিষয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক।
সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আদমজী পুরস্কার, একুশের পদক, কলকাতা থেকে আনন্দ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।
শামসুর রাহমানের সান্নিধ্য পাওয়া কবি নাসির আহমেদ লেখেন, ‘তিরিশোত্তর আধুনিক বাংলা কবিতার এক অবিস্মরণীয় কণ্ঠস্বর শামসুর রাহমান। বাংলাদেশ এবং বাঙালি জীবনের এমন কোনো প্রান্ত নেই, যা স্পর্শ করেনি তাঁর কবিতা। স্বভাবে লাজুক, অথচ দৃঢ়চেতা উন্নত চরিত্রের প্রগতিশীল এই মহান কবির কাছে বাংলাদেশ এবং বাংলা কবিতা ঋণী হয়ে আছে।’
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বল হাতে আমেরিকাকে চাপে ফেলেছে বাংলাদেশ
- ‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র
- হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআনের মোড়ক উন্মোচন
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত
- টনসিলের ব্যথা দূর করার ঘরোয়া উপায়
- ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
- পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
- রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু
- কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা
- গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
- কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
- ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
- ইটভাটায় স্বর্ণের সন্ধান, কোদাল-খুন্তি হাতে সহস্রাধিক মানুষ
- ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
- দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ৫
- মাদরাসা থেকে নিখোঁজ শিশু আপনের সন্ধান মেলেনি ৯ দিনেও
- ত্বক ও চুলের যত্নে নিম পাতার সঠিক ব্যবহার
- মাদক রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার
- সরকারের ভুল-ত্রুটি তুলে ধরেন সাংবাদিকরা: স্থানীয় সরকার মন্ত্রী
- ‘জমির রেজিস্ট্রি করা বণ্টননামার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’
- ইংরেজি মিডিয়াম স্কুলে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
- সৌদিতে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী
- ঈদুল আজহা: যেদিন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
- ফিলিস্তিন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ ও মধুর:ধর্মমন্ত্রী
- ভোটারদের ভয়ভীতি দেখালে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা
- সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- হারাতে বসেছে ঐতিহ্যবাহী কাঠের খেলনা
- ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ
- নতুন করে রিজার্ভ চুরির খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক
- রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
- চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায়
- বেরোবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- গাজার ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার বিথী
- বাংলাদেশ-থাইল্যান্ড ৫ কূটনৈতিক দলিল সই
- হিলিতে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রক্তিম
- রংপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্রিফিং
- সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করা হবে: ইসি আলমগীর
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
- ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
- জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়
- ‘দেশের সব মানুষকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে’
- পরিবারের হাল ধরতে চেয়ে হয়ে গেলেন বোঝা
- বদরগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা
- পীরগঞ্জে ধর্মীয় সমতা ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ



