‘মুজিবকে উত্খাত করা হলে ভারত দ্রুত প্রত্যুত্তর দিতে পারবে না’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৩
Find us in facebook
‘মুজিব জানতে পারেননি মেজররা কী করছে। যদিও তার কানে খবর এসেছিল যে, ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটছে। পাকিস্তানি অভিজ্ঞতা থেকে মুজিবের ধারণা জন্মেছিল যে, বিপদ সব সময় সেনাপতিদের দিক থেকেই আসে। কাজেই তিনি তার গোয়েন্দা বিভাগকে কেবল সেই দিকে বিশেষ নজর রাখতে নির্দেশ দিয়েছিলেন। তিনি জুনিয়র অফিসারদের মোটেই পাত্তা দেননি। ঐ ভুলের মাশুল তাকে জীবন দিয়েই দিতে হয়েছিল।’ সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস রচিত ‘এ লিগ্যাসি অব ব্লাড’ গ্রন্থে এভাবেই সেই সময়কে তুলে ধরা হয়েছে।
এদিকে, ১৯৭৬ সালের ২ আগস্ট যুক্তরাজ্যের আই টিভিতে প্রচারিত গ্রানাডা টেলিভিশনের ‘ওয়ার্ল্ড ইন অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে অ্যান্থনি মাসকারেনহাসকে সাক্ষাত্কার দেয় তত্কালীন মেজর রশীদ ও তার ভায়রা ভাই মেজর ফারুক। এতে মাসকারেনহাস একপর্যায়ে উল্লেখ করেন, ‘ঢাকায় কর্নেল ফারুক ও কর্নেল রশীদ অবস্থান করছিল। রাজধানীর সুবিধাজনক স্থানে নিয়োজিত সেকেন্ড ফিল্ড আর্টিলারির কামান্ডার ছিল রশীদ এবং বাংলাদেশের একমাত্র ট্যাংক রেজিমেন্ট বেঙ্গল ল্যান্সারসদের নেতৃত্বে ছিল ফারুক। তাদের দুজনের গোলাগুলি চালনার ক্ষমতা নস্যাত্ করার কথা মুজিবের ভাবনাতেই আসেনি।’
সাক্ষাত্কারে ফারুক জানায়, ‘সে সময় আমি ধারাবাহিকভাবে ট্রেনিং পরিচালনা করছিলাম। প্রতি মাসে দুই দিন রাতের বেলা এসব ট্রেনিং অনুষ্ঠিত হতো।’ এ সময় ফারুক আরো জানায়, ‘আমাদের অপারেশনের কথা মনে রেখে ট্রেনিং শুরু করেছিলাম। কারণ, এটা আমাদের জন্য প্রয়োজনীয় ছিল। হঠাত্ কোনো এক রাতের বেলা অপ্রয়োজনীয় চলাচল কিংবা অপরিকল্পিত কার্যকলাপ দৃষ্টি আকর্ষণ করতে পারে। কাজেই ১ মার্চ থেকে আমি মাসে দুই বার নৈশ ট্রেনিং পরিচালনা করতে শুরু করি (কর্নেল ফারুকের বেঙ্গল ল্যান্সারস ও কর্নেল রশীদের ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট একযোগে ট্রেনিং)’।
এ সময় কর্নেল রশীদ জানায়, তারা ২৮টি ট্যাংক, ১৮টি ১০৫ মি.মি. কামান এবং ৭০০ সৈন্য নিয়ে মুজিবকে ক্ষমতাচ্যুতের পরিকল্পনা করেছিল।
ফারুক বলে, ‘কর্নেল রশীদ ভেবেছিল, যাদের ব্যক্তিগত ক্ষোভ রয়েছে এমন কয়েক জন অফিসারকে সঙ্গে নেওয়া উচিত হবে। কাজেই ১৪ আগস্টের রাতের বেলা সময়ের আগেই যে অফিসারদের পদচ্যুত করা হয়েছিল তাদের মধ্য থেকে কয়েক জনকে সঙ্গে নিয়েছিলাম। তাদের বলা হয়েছিল, আমরা কিছু একটা করছি, তোমরা নতুন বিমানবন্দরে এসো।’
ফারুক বলে, ‘আমি শতকরা ৯৯ ভাগ নিশ্চিত ছিলাম, শেখ মুজিব, সেরনিয়াবাত ও শেখ মনিকে হত্যা করা সম্ভব হবে। কিন্তু তারপর কী হবে, সে সম্পর্কে আমি নিশ্চিত ছিলাম না। এজন্য মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির উদ্দেশ্যে ট্যাংকগুলো ব্যবহার করেছিলাম। ... ট্যাংকগুলোতে কোনো গোলাবারুদ ছিল না।’ এই ট্যাংক দিয়েই রক্ষীবাহিনীর ৩ হাজার সদস্যকে ঠেকিয়ে দেয় ফারুক।
ফারুক এই সাক্ষাতকারে আরো জানায়, ‘এটা ছিল নৈশ ট্রেনিং। আগস্টের ১৪-১৫ তারিখ ছিল নৈশ ট্রেনিংয়ের রাত। মৌসুমি ঋতুতে বাংলাদেশ আক্রমণ করা খুব কঠিন এবং ভারত যদি আক্রমণ করে, তাহলে তাদের ৬ থেকে ৮ ডিভিশন সৈন্য জড়িত হবে।’
মাসকারেনহাস এ সময় জানতে চান, ‘আপনি ভেবেছিলেন ১৫ আগস্ট মৌসুমি ঋতুর মাঝামাঝি সময়ে মুজিবকে উত্খাত করা হলে ভারত প্রয়োজনীয় দ্রুততার সঙ্গে প্রত্যুত্তর দিতে পারবে না।’ উত্তরে ফারুক হ্যাঁ বলে। মাসকারেনহাস আবারও জানতে চান, ‘আপনি ভারতের কথা কেন ভেবেছিলেন? আপনি ভারত থেকে কোন রকম বিপদের আশঙ্কা করছিলেন?’ ফারুক বলে, ‘হ্যাঁ, কারণ, ভারতের সঙ্গে মুজিব স্বাক্ষরিত চুক্তিগুলোর মধ্যে একটি ধারা অনুযায়ী তিনি বিপদ দেখা দিলে ভারতীয় সেনাবাহিনীকে আমন্ত্রণ জানাবেন।’
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


