ভারতে যেতে লাগবে না ‘এয়ার সুবিধা’ বা টিকার প্রমাণ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২
Find us in facebook
আকাশপথে ভারতে এসে নামতে হলে আন্তর্জাতিক যাত্রীদের এতদিন যে ‘এয়ার সুবিধা’ ফরম পূরণ করতে হতো এবং ‘ফুল ভ্যাক্সিনেশনে’র প্রমাণ দিতে হতো, মঙ্গলবার (২২ নভেম্বর) থেকে তার আর কোনও প্রয়োজন হচ্ছে না। বাংলাদেশ থেকে ভারতে আসছেন যে যাত্রীরা,তারাও এ সুবিধা পাবেন।
ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সোমবার রাতে এক নতুন নির্দেশিকায় জানিয়েছে— সারা পৃথিবীতে কোভিড-১৯ এর ‘ট্র্যাজেক্টরি’তে যে নিম্নমুখী ট্রেন্ড দেখা যাচ্ছে এবং টিকা নেওয়ার ক্ষেত্রে যে ধরনের অগ্রগতি হয়েছে, তার পরিপ্রক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু একই সঙ্গে তারা জানিয়েছে, ‘তবে যে যাত্রীরা ভারতে এসে নামবেন— তারা পরিপূর্ণ (ফুল ডোজে) টিকাপ্রাপ্ত হবেন এটাই বাঞ্ছনীয়।’
বিশ্বব্যাপী কোভিড মহামারি শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই, ২০২০ সালের আগস্টে ভারত ‘এয়ার সুবিধা’ নামে একটি বিশেষ পোর্টাল চালু করেছিল। ভারতে আসতে ইচ্ছুক যেকোনও যাত্রীর জন্যই, তা তিনি ভারতের নাগরিকই হোন বা বিদেশের, এই ফরমটি পূরণ করতেই হতো।
ভারতগামী বিমানে চেক-ইনের সময় সেটির প্রিন্ট আউট বা সফট কপি দেখানোও ছিল বাধ্যতামূলক। ফরমে নাম, পরিচয়, পাসেপোর্টের নম্বরের পাশাপাশি কোন ফ্লাইটে কোথা থেকে আসছেন, বিমানে আসন সংখ্যা কত— সবই জানাতে হতো যাত্রীদের। এই ফরম ঠিকঠাকভাবে পূরণ করতে না পারার কারণে বহু ভারতগামী যাত্রী ফ্লাইটে চেক-ইন করতে পারেননি, বা ফ্লাইট মিস করেছেন, এমন ঘটনাও ঘটেছে অজস্র।
বাংলাদেশ থেকে প্রতি বছর যে লাখ লাখ পর্যটক ভারতে আসেন, তাদের জন্যও ‘এয়ার সুবিধা’ হয়ে উঠেছিল একটা বাড়তি বিড়ম্বনার নাম।
গত বছর থেকে ‘এয়ার সুবিধা’র সঙ্গে যোগ হয় যাত্রার ৭২ ঘণ্টার মধ্যে করা নেগেটিভ পিসিআর টেস্ট রিপোর্ট যোগ করার নিয়ম। চলতি বছরের গোড়ার দিক থেকে অবশ্য তার পরিবর্তে ফুল ভ্যাক্সিনেশনের প্রমাণ যোগ করলেও চলতো। কিন্তু সব মিলিয়ে এর ফলে ভারতে যাওয়ার প্রক্রিয়াটা যে অনেক কঠিন ও জটিল হয়ে পড়েছিল, তাতে কোনও সন্দেহ নেই।
গত মঙ্গলবার (২২ নভেম্বর) মধ্যরাত থেকেই এই এয়ার সুবিধার পদ্ধতিটাই পুরোপুরি উঠে যাচ্ছে। ফলে আন্তর্জাতিক যাত্রীরা আবারও প্রায় বছরতিনেক আগের মতো অনায়াসে ও মসৃণভাবে ভারতের মাটিতে পা রাখবেন। যেহেতু বাংলাদেশ থেকেই ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক আসেন, তাই এর ফলে সবচেয়ে উপকৃত হবেন বাংলাদেশি নাগরিকরাই।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, এয়ারলাইনগুলোকে আমরা অবশ্য বলেছি— ভারতগামী বিমানে একটু পর পর কোভিড বিধি সংক্রান্ত সতর্কতা, মাস্ক পরার প্রয়োজনীয়তা, এই নিয়ে অ্যানাউন্সমেন্ট করে যেতে হবে। যাত্রীদের কোভিড সচেতন রাখার কাজে ঢিলেমি দিলে চলবে না। তবে আমরা চেষ্টা করছি, তাদের যাত্রা যতটা সম্ভব মসৃণ করে তোলা যায়।
এয়ার সুবিধা ফরম পূরণের বা ভ্যাক্সিনেশনের প্রমাণ দেওয়ার আর কোনও দরকার না- থাকলেও বিমানযাত্রার সময় যদি দেখা যায়— কোনও যাত্রীর মধ্যে কোভিডের উপসর্গ লক্ষ্য করা যাচ্ছে, তাহলে ভারতের মাটিতে নামার পর তাকে ‘আইসোলেট’ বা আলাদা করে নিয়মমাফিক কোভিডের পরীক্ষা করানো হবে।
এছাড়া সব যাত্রীকেই বিমানবন্দরে রুটিন ‘থার্মাল স্ক্রিনিং’য়ের মধ্যে দিয়ে যেতে হবে, কারও শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে, পরীক্ষা করানো হবে তারও।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


