`শেখ হাসিনা বাংলাদেশকে বাঁচিয়ে রাখার অস্তিত্ব`
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২
Find us in facebook
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনার সাথে বাংলাদেশের ভাগ্য জড়িত। তিনি শুধু আওয়ামী লীগের নেত্রী নন, তিনি বাংলাদেশের অস্তিত্ব। জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার অস্তিত্ব আর শেখ হাসিনা বাংলাদেশকে বাঁচিয়ে রাখার অস্তিত্ব। তিনি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। অসুর সব জায়গায় থাকে- রাজনীতিতেও আছে। অসুর কখনও জিতে না এখানেও জিতবে না।
গতকাল সোমবার শহরের আমলাপাড়া পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন তিনি। এসময় জেলা প্রশাসন মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমি এই এলাকার সন্তান। আজ আমি নারায়ণগঞ্জের সন্তান হিসেবে গর্ববোধ করি কারণ যে কোন জায়গা থেকে নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা। এখানে বহুবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে কিন্তা তারা সফল হয়নি। কিছু কাটা ছেড়া হয়েছে। তবে তারা পারেনি কারণ বাঙালির জাতীয়তাবাদের চেতনায় এ এলাকার মানুষ উদ্বুদ্ধ। বঙ্গবন্ধুর পদচারণা এ এলাকায় এত বেশি ছিল যে মানুষ সচেতন হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন ধর্ম আছে। প্রতিটা ধর্মই সুন্দর। ধর্ম সবসময় ভাল কথা বলে। কে কতটুকু অন্তর থেকে মানে সেটা দেখার বিষয়। এখানে যারা আছে তাদের প্রতি অনুরোধ করব, মানুষের ভেতর দু’টো রুপ একটা খারাপ আরেকটা ভাল। আমাদের ভালটা দিয়ে খারাপটা দাবিয়ে রাখতে হবে। ভুল মানুষ করে। তবে যারা জানার সাথে সাথে সংশোধন করে তখন তারা ভাল মানুষ হয়ে ওঠে।
তিনি বলেন, আপনাদের যাদের মা-বাবা জীবিত আছেন তাদের প্রথম শর্ত হল মা ও বাবার প্রতি দায়িত্ব পালন করা। আপনার এলাকার মানুষের জন্য দায়িত্ব পালন করা ও দেশের জন্য কাজ করা। ধর্ম নিয়ে আলোচনা করা ও ধর্মের ভাল জিনিসগুলো গ্রহণ করা। যাতে কেউ অপপ্রচার করতে না পারে।
শামীম ওসমান বলেন, আমরা ছোট বেলা থেকেই এখানে আসি। কে হিন্দু কে মুসলমান এটা বোঝার উপায় নেই। নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হচ্ছে, সমাজের ভাল মানুষগুলোকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে চাই। এসময় পূজার শুভেচ্ছা বিনিময় করেন শামীম ওসমান।
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা
- দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ
- বাংলাদেশ থেকে সরাসরি লুক্সেমবার্গ যাবে বিমান
- সূর্যোদয়ের সময়কার দোয়া
- চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে: সুনাক
- একটা জয় বাঁচিয়ে দিলো ৭০০ মানুষের প্রাণ
- এখন কী করবেন বুবলী?
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে ব্রাজিল
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন: আইজিপি
- কৃষিঋণে কৃষকের জাতীয় পরিচয়পত্র যথেষ্ট: কৃষি সচিব
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


