• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৩ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

হৃতিকের জন্য অভিনয় ছাড়তেও রাজি ছিলেন কারিনা?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১  

Find us in facebook

হৃতিক রোশন এবং কারিনা কাপুর খান। একসময় বলিউডে চর্চার কেন্দ্রবিন্দু ছিলেন দুজন। কারিনা কাপুর খান তখনো খান হয়ে না উঠলেও হৃতিক তখন বিবাহিত। হৃতিকের প্রেমে কারিনা এতটাই মগ্ন ছিলেন যে শোনা যায় হৃতিকের জন্য অভিনয় ছেড়ে দিতেও রাজি ছিলেন বেবো।

২০০১ সালে করন জোহর পরিচালিত ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন কারিনা-হৃতিক। তখন থেকেই শুরু হয় তাদের মধ্যে গুঞ্জন। এর পরে একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ধীরে ধীরে ডানা মেলে হৃতিক-করিনার রসায়ন। ঠিক সেই সময়ে মাঝখানে কাঁটার মতো এসে দাঁড়ায় হৃতিকের পরিবার। হৃতিকের জীবন থেকে সরে যেতে অনুরোধ করা হয় কারিনাকে। পরবর্তীকালে কারিনা যদিও এই সব কিছুকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন।

অতীতে এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, 'আমার খুব চিন্তা হতো যে এই গুঞ্জন ওর দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। আমারও পেশাগত ক্ষেত্রে ক্ষতি হতে পারে।'

এর মাঝে কেটে গিয়েছে এক দশক। আর একসঙ্গে সিনেমা করেননি হৃতিক-কারিনা। তবে সাইফ আলী খানের সঙ্গে একটি সিনেমায় দেখা যাবে হৃতিককে।

Place your advertisement here
Place your advertisement here