• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৪ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

মুক্তি পাচ্ছে মিথিলার প্রথম বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

Find us in facebook

অবশেষে মুক্তি পাচ্ছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এ বিজয়ী তানজিয়া জামান মিথিলার প্রথম বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’। হায়দার খান পরিচালিত সিনেমাটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর মিথিলা ডাক পেয়েছিলেন বলিউডে। এই সিনেমাতে মিথিলার বিপরীতে অভিনয় করবেন মিস্টার ভুটান ২০১৭-এর বিজয়ী স্যাঙ্গে শেলট্রিম। সিনেমাটির শুটিং শেষের পথে।

সিনেমার পরিচালক এই সিনেমার পূর্বে ‘কমান্ডো’ এবং ‘দঙ্গল’ এর মতো বলিউড সিনেমায় কাজ করেছিলেন।

মিথিলা জানান, সিনেমাটিতে হুসনে আরা নামে এক রোহিঙ্গা নারীর চরিত্রে অভিনয় করছেন তিনি। 

এ নিয়ে তিনি বলেন, এটা ভাল লাগছে যে সিনেমাটি মুক্তি পাচ্ছে। যদি আমরা এটি বড় পর্দায় দেখতে পারতাম তবে আমি খুশি হতাম, কিন্তু কোভিড -১৯ মহামারীর কারণে পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়নি।

থান্ডার ড্রাগন প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপেল টিভিতে মুক্তি পাবে বলে জানা গেছে।

Place your advertisement here
Place your advertisement here