• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৪ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

এবারের বিশ্বকাপেও থাকছেন শ্রাবণ্য তৌহিদা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

Find us in facebook

আবারো ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ টেলিভিশন শো’-য়ের সঞ্চালনায় হাজির হচ্ছেন জনপ্রিয় উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা। গাজী টেলিভিশনের ‘ক্রিকেট এক্সট্রা’র এবারের আয়োজনে প্রি ম্যাচ এবং পোস্ট ম্যাচ শো-তে একটু ভিন্নভাবেই দেখা দেবেন তিনি। 
বর্তমানে তিনি আইপিএল নিয়ে একটি শো উপস্থাপনা করছেন।

শ্রাবণ্য তৌহিদা বলেন, খুবই ভালো লাগছে আবারো বিশ্বকাপ নিয়ে সঞ্চালনা করতে যাচ্ছি। এখন আইপিএল নিয়ে ব্যস্ত রয়েছি। আজ থেকে টি-২০ বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকবো। খেলার ৩০ মিনিট আগে প্রি-ম্যাচ শো এবং খেলা শেষে পোস্ট ম্যাচ শো করবো। খেলা চলাকালীন প্রতিদিনই এই শো হবে। আমি ছাড়াও আরো বিভিন্ন সময়ে সেগুলো সঞ্চালনা করবেন মৌসুমী মৌ, নীল হুরেরজাহান।

তিনি আরো বলেন, আমি সবসময় উপস্থাপনা করতেই বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় খেলাধুলা তাহলে তো আরও বেশি উপভোগ করি। সুন্দর আয়োজনে এবারের অনুষ্ঠানগুলো বেশ চমকপ্রদ হবে বলেই আশা করছি।

Place your advertisement here
Place your advertisement here