• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৪ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

‘পাও’ পুরস্কার পাচ্ছেন জয়া আহসান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

Find us in facebook

পশুপ্রেমের জন্য জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে পুরস্কার দেবে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)। 
সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করেছে ‘পাও’। প্রাণীদের ভালোবাসেন, সহযোগিতা করেন, এমন ১০ জনকে দেওয়া হচ্ছে সম্মাননা।

জয়া আহসান বলেন, আমি পুরস্কৃত হচ্ছি, আনন্দটি মোটেও সেজন্য নয়। বরং আনন্দ হচ্ছে, অসাধারণ এই উদ্যোগটির জন্য। এটা প্রাণী-প্রেমীদের মনে উৎসাহ যোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

এক বিবৃতিতে ‘পাও’ বলেছে, অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশু কল্যাণে তাদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ পুরস্কার।

পুরস্কার ঘোষণা করা হলেও আগামী নভেম্বরে বিজয়ীদের হাতেতা তুলে দেওয়া হবে। সেখানে জয়া আহসান ছাড়া রয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও।

উল্লেখ্য, জয়া আহসানের নিজস্ব একটি কুকুর রয়েছে। যেটাকে তিনি ক্লিউপেট্রা নামে ডাকেন।

Place your advertisement here
Place your advertisement here