সাবেক মন্ত্রী মরহুম আব্দুর রৌফ চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১
Find us in facebook
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুর রৌফ চৌধুরীর ১৪তম মৃত্যুুবার্ষিকী আজ।
এ উপলক্ষে আজ সকালে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মরহুম আব্দুর রৌফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও হাবিপ্রবি এর প্রগতিশীল শিক্ষক ফোরাম এবং মুক্তিযুদ্ধের চেতনা ও ম‚ল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, আব্দুর রৌফ চৌধুরী মুক্তিযুদ্ধকালীন সময়ে প‚র্বাঞ্চলীয় জোনে মুিজব নগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের দূত হিসেবে ছিলেন। সেই সাথে বোঁচাগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের সংগঠক ছিলেন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বোঁচাগঞ্জ উপজেলাকে পাক-হানাদার মুক্ত করেন। ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা গ্রামের চৌধুরী পরিবারে জন্ম নেন তিনি। ১৯৮৮ সালে বোচাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ১৯৯৬ সালে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকারের ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখায় বিএনপি-জামাতের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে অসুস্থাবস্থায় ২০০৭ সালের ২১ অক্টোবর তিনি মৃত্যুবরন করেন। তার একমাত্র সুযোগ্য পুত্র খালিদ মাহমুদ চৌধুরী বর্তমান সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এবং দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
- তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে সারাদেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন
- কাউনিয়ায় নাতির ঘাড়ে চড়ে ভোট দিলেন ১৩৫ বছর বয়স্ক নয়া মিয়া
- স্থায়ী কমিটির ভূমিকায় সন্দিহান বিএনপির কর্মীরা
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৫
- কালীগঞ্জে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী
- সৈয়দপুরে ধানের মণ্ডপে আগুন
- রংপুর বিভাগে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট
- সৈয়দপুরে অটো চাপায় বৃদ্ধ নিহত
- ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা
- বিয়েই হচ্ছে না ভিকি-ক্যাটরিনার?
- ইসলামের দৃষ্টিতে আত্মপ্রচার
- ইরানে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়, ইন্টারনেট বিভ্রাট
- সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই: হানিফ
- `নতুন প্রজন্মের জন্য গবেষণায় প্রণোদনা অব্যাহত রাখতে হবে`
- বিএনপির শেষ সম্বল খালেদা জিয়ার অসুস্থতার রাজনীতি
- তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা পেল বাংলাদেশ
- শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে- ওবায়দুল কাদের
- ‘বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে ছিলেন বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে’
- রংপুরে ট্রাকচাপায় ৩ নারী শ্রমিক নিহত
- ঘুষ ছাড়া পুলিশে চাকরিতে নীলফামারীর এক ঝাঁক তরুণ-তরুণী
- র্যাবের অভিযানে সৈয়দপুরে হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার
- নীলফামারীর ১২ ইউনিয়নে ৬৯৩ জনের মনোনয়ন দাখিল
- কুড়িগ্রামে চরাঞ্চলে আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডে পাল্টে যাচ্ছে জীবনমান
- ছদ্মবেশী বিএনপি-জামাত থেকে সতর্ক: পলক
- লাখো মুসল্লির অংশগ্রহণে শেষ হলো রংপুরের ইজতেমা
- ঘন কুয়াশায় ঢাকা হিলি
- এক কেজি শসার দাম ৫ টাকা
- দুর্নীতি থেকে দূরে থাকার অঙ্গীকার পুলিশে চাকরি পাওয়া ৬২ জনের
- রংপুরে সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পঞ্চগড়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


