গুচ্ছ ভর্তি পরীক্ষায় হাবিপ্রবিতে অংশ নিচ্ছে ৭০২৫ ভর্তিচ্ছু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১
Find us in facebook
প্রথমবারের মতো ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় আজ রোববার (১৭ অক্টোবর) অংশ নিচ্ছে দেশের প্রায় ১ লাখ ৩২ হাজার শিক্ষার্থী। এ দিন ‘এ’ ইউনিটের পরীক্ষায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) থেকে অংশ নিবেন ৭০২৫ জন ভর্তিচ্ছুক।
বিষয়টি নিশ্চিত করেছেন হাবিপ্রবির ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. ফজলুল হক। উক্ত ভর্তি পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে ২০টি বিশ্ববিদ্যালয় তাদের নিজ নিজ সার্কুলার প্রকাশ করবে।
এরইমধ্যে পরীক্ষা গ্রহণের সব প্রকার পূর্বপ্রস্তুতি শেষ করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে করোনা মহামারির কারণে পরীক্ষার্থীদের মানতে হবে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি।
হাবিপ্রবির ভর্তি পরীক্ষা কমিটির সচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মো. ফজলুল হক বলেন, জিএসটির ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষায় হাবিপ্রবি থেকে ৭০২৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ১২২টি কক্ষে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ‘সি’ ইউনিটের পরীক্ষায় হাবিপ্রবি থেকে মাত্র ১২৮৮ জন ভর্তিচ্ছুক শিক্ষার্থী অংশ নিবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ২০টি কক্ষ ব্যবহার হবে।
অন্যদিকে, ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, আমরা এরইমধ্যে সব প্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। ভর্তি পরীক্ষা উপলক্ষে পুরো ক্যাম্পাস ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরার (সিসিটিভি) আওতায় আনা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। করোনা পরিস্থিতি ও হলসমূহ বন্ধ থাকায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য থাকার কোনো ব্যবস্থা নেই। যদিও হাবিপ্রবিতে নিকটবর্তী জেলার শিক্ষার্থীরাই অংশ নিবে। তাই তারা সকালে এসে পরীক্ষা দিয়ে পুনরায় চলে যেতে পারবে। আশা করি কোনো শিক্ষার্থীর কোনো প্রকার সমস্যা হবে না। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য স্টোলের ব্যবস্থা করা হয়েছে।
পক্ষান্তরে ভর্তি পরীক্ষা কমিটি জানায়, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তিচ্ছুদের। প্রত্যেক পরীক্ষার্থীকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কক্ষগুলোতে আগে থেকেই হ্যান্ড-স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, শনিবার (১৬ অক্টোবর) ভর্তি পরীক্ষার ইউনিট ভিত্তিক আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে দুপুরের মধ্যেই বিস্তারিত আকারে জানানো হবে।
উল্লেখ্য, রোববার (১৭ অক্টোবর) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সাড়ে ১১ টার মাঝেই নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- শপথ নিলেন ঘোড়াঘাট পৌরসভার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরা
- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খানসামা উপজেলার কমিটি গঠন
- টাকা নিয়েও ৩৬ পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেননি অধ্যক্ষ
- রংপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- রংপুরে হত্যার পর লাশ গুমের ঘটনায় যুবকের ফাঁসি
- কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠে কৃষকের হলুদ স্বপ্ন
- কুড়িগ্রামে ঠিকাদার-এলজিইডি দ্বন্দ্বে বন্ধ ব্রিজ নির্মাণের কাজ
- রংপুরে ২৮ কোটি টাকা কর আদায়
- গাইবান্ধায় মা-মেয়েকে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন
- পুরুষশূন্য ঘিডোব গ্রাম
- বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বন্ধুত্বপূর্ণ দেশ: আইনমন্ত্রী
- ৬০ বছরের বেশি বয়সীরা পাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
- আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
- ‘দেশের অর্থনৈতিক মুক্তি বাস্তবায়নে পর্যটন হবে অন্যতম মাধ্যম’
- ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ-নিরপেক্ষ হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
- জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন
- পীরগঞ্জে শ্বশুরকে হারিয়ে চেয়ারম্যান `বউমা`
- পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত
- বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া: মানতে হবে যেসব শর্ত
- করোনার ২০ লাখ ডোজ টিকা পাঠাল ফ্রান্স
- ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী
- সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়: পররাষ্ট্রমন্ত্রী
- `নির্বাচনে বিদ্রোহীদের ওপর ভর করে মারামারি করছে বিএনপি`
- খালেদা জিয়া একটি অন্ধকারের নাম: নৌপ্রতিমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
- ফুলবাড়ীর সেই ‘গরিবের বন্ধু’কে টাকার মালা উপহার দিলেন ভোটাররা
- বেরোবিতে ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
- বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক
- এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী
- মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


