• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৪ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

বেরোবির কলা অনুষদে নতুন ডিন ড. তুহিন ওয়াদুদ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কলা অনুষদে নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান (তুহিন ওয়াদুদ)।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে গতকাল রবিবার রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল তাঁকে পরবর্তী দুই বছরের জন্য এই পদে নিয়োগ দেন।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিন ওয়াদুদ এই পদে অধ্যাপক সরিফা সালোয়া ডিনার স্থলাভিষিক্ত হলেন।

উল্লেখ্য, ড. তুহিন ওয়াদুদ বেগম রোকেয় বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি নদী রক্ষাবিষয়ক সংগঠন রিভারাইন পিপলের পরিচালক। তিনি পোস্ট ডক্টোরাল ফেলোশিপ এর কাজ করছেন। পরিবেশ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০২০ সালে দ্বিজেন শর্মা পুরস্কারে ভূষিত হন। 

Place your advertisement here
Place your advertisement here