• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৪ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

তৃতীয়-চতুর্থ শ্রেণিতেও সপ্তাহে দুইদিন ক্লাস

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২১  

Find us in facebook

আগামী শনিবার থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুইদিন হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সপ্তাহে একদিন করে শ্রেণি দুটির ক্লাস হয়ে আসছিল। এদিকে অষ্টম ও নবম শ্রেণিতেও সপ্তাহে দুইদিন করে ক্লাস হচ্ছে।

বুধবার প্রাথমিক শিক্ষা অধিদফতর নতুন এ সময়সূচি প্রকাশ করে। নতুন সময়সূচি অনুযায়ী, শনিবার থেকে তৃতীয় শ্রেণির ক্লাস সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার।

এছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি এবং সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে। আর পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই সপ্তাহের প্রতিদিন হবে। তবে পঞ্চম শ্রেণির ক্লাসগুলো মধ্যাহ্নবিরতির পর হবে। বাকি শ্রেণির ক্লাসগুলো হবে মধ্যাহ্নবিরতির আগে।

Place your advertisement here
Place your advertisement here