• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

স্বাস্থ্য বাজেট আরও একটু বাড়ালে ভালো হতো: স্বাস্থ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

Find us in facebook

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত বছরের তুলনায় টাকার অংকে বাজেট কিছুটা বেড়েছে। তবে স্বাস্থ্যসেবার পরিধি অনুযায়ী স্বাস্থ্য বাজেট আরও একটু বাড়ালে ভালো হতো। রবিবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নতুন বাজেটে স্বাস্থ্যে বরাদ্দ রাখা হয়েছে ৩৮ হাজার ৫২ কোটি টাকা, যা মোট বাজেটের ৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ বা ৩৬ হাজার ৮৬৩ কোটি টাকা। স্বাস্থ্যসেবার যে পরিধি বেড়েছে সে অনুযায়ী আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ আরও কিছুটা বাড়ানো প্রয়োজন ছিল।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, নিটোর পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল গনি মোল্লাসহ হাসপাতালের সিনিয়র চিকিৎসক, নার্স ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here