• শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপু‌রে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ছাত্রলীগ সভাপতি ‘সিন্ডিকেটের কারসাজিতে আলুর বাজার নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটছে’ অপহরণ নাটক সাজিয়ে স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় কলেজছাত্র কারাগারে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩  

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়া উপজেলায়  কলেজছাত্রীকে ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলায় প্রেমিক আব্দুর রহমান লিখন (১৮) নামে কলেজছাত্রকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে গঙ্গাচড়া থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায়। লিখন গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মারজান আলীর ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, লিখন ও ভুক্তভোগী কলেজছাত্রী উপজেলার পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজের লেখাপড়া করতেন। কলেজে আসা-যাওয়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং পরবর্তীতে তারা শারীরিক সম্পর্কে জড়ায়। মঙ্গলবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এ সময় কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন লিখনকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দুই কলেজশিক্ষার্থীকে থানায় নিয়ে আসে। এ সময় লিখনের বিরুদ্ধে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার অভিযোগে মামলা করেন ওই ছাত্রী।  

গঙ্গাচড়া থানার ওসি দুলাল হোসেন বলেন, দুই কলেজশিক্ষার্থীকে থানায় আনার পর তাদের অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। কলেজছাত্রী লিখনের বিরুদ্ধে থানায় ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলা করলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

Place your advertisement here
Place your advertisement here