‘সমন্বিত উদ্যোগে দুর্যোগ ঝুঁকি নিরসনে কাজ করতে হবে’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ মে ২০২৩
Find us in facebook
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বলেছেন, স্বাধীনতার পরে সবচেয়ে বড় কাজটি হয়েছে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) গঠন। যেটা ছিল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মতো একটি ধারণা। যা সারা বিশ্বে অনুকরণীয় মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে এবং সাইক্লোন মতো দুর্যোগ ব্যবস্থাপনায় বড় সক্ষমতা দিয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) স্ট্রেংদেনিং আরবান পাবলিক-প্রাইভেট প্রোগ্রামিং ফর আর্থকুয়েক রেজিলিয়েন্স’ সুপার (সুপার) কনসোর্টিয়াম প্রকল্প আয়োজিত দুর্যোগ ঝুঁকি নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রটেকশন অ্যান্ড হিউমেনিটেরিয়ান এইড (একো) এর অর্থায়নে আয়োজিত এ কর্মশালায় দুর্যোগ ঝুঁকি নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ে সচিত্রে উপস্থাপনা করা হয়।
কর্মশালায় আগত অতিথিরা বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অপরিহার্য। একই সঙ্গে জরুরি কার্যক্রম এবং দুর্যোগ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাথমিক শনাক্তকরণের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি নিরসন করতে হবে।
স্ট্রেংদেনিং আরবান পাবলিক-প্রাইভেট প্রোগ্রামিং ফর আর্থকুয়েক রেজিলিয়েন্স' (সুপার) কনসোর্টিয়াম প্রকল্প, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি কৃত্তিক বুদ্ধিমত্তা ভিত্তিক সমাধান কল্যাণপুর বস্তিতে পরীক্ষামূলকভাবে স্থাপন করেছে। যা আগুন এবং জলাবদ্ধতা সংক্রান্ত দুর্যোগ ঝুঁকির আগাম পূর্বাভাস দিতে সক্ষম। ফলে, দুর্যোগে ক্ষয়ক্ষতি রোধ অনেকাংশে সম্ভব হবে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার আলি আহমদ খান বলেন, ফায়ার সার্ভিসে কাজ করতে এসে অনেক বড় বড় দুর্যোগের বাস্তব অভিজ্ঞতা আমার হয়েছে। রানা প্লাজা, এফআর টাওয়ার, চুড়িহাট্টার দুর্ঘটনার মতো ঘটনা বলে দেয় দুর্যোগ মোকাবিলায় আমাদের দরকার প্রতিরোধ ব্যবস্থা। ফায়ার সার্ভিস হয়তো দুর্যোগ পরবর্তী কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করে। কিন্তু দুর্যোগ প্রতিরোধে কার্যকরী উদ্যোগ জরুরি। এক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রটেকশন অ্যান্ড হিউমেনিটেরিয়ান এইড (একো) বাংলাদেশের হেড অব অফিস আন্না অরলান্ডি, ঢাকা ইউনাইটেড পারপাস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর শ্রীরামাপ্পা গঞ্চিকারা, ইউনাইটেড পারপাস বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও জরুরি সাড়া দান ইউনিটের প্রধান মাসুদ রানা, সুপার কনসোর্টিয়াম প্রকল্পের ব্যবস্থাপক আ ম নাসির উদ্দিন ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ।
ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রটেকশন অ্যান্ড হিউমেনিটেরিয়ান এইড (একো) এর অর্থায়নে, জনসাধারণ এবং ব্যবসায়ী সম্প্রদায়ের মাঝে দুর্যোগে সহনশীলতা গড়ে তোলার জন্য ‘স্ট্রেংদেনিং আরবান পাবলিক-প্রাইভেট প্রোগ্রামিং ফর আর্থকোয়েক রেজিলিয়েন্স’ (সুপার) কনসোর্টিয়াম প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে অ্যাকশনএইড, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), ইউনাইটেড পারপাস এবং ওয়ার্ল্ড ভিশন। এই প্রকল্পে কৌশলগত সহায়তাকারী সংস্থা হিসেবে কাজ করছে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তর (ইউএনআরসিও)।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


