• মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ ||

  • ভাদ্র ১২ ১৪৩১

  • || ২০ সফর ১৪৪৬

Find us in facebook

বন্যার্তদের জন্য বিসিবির খাবার বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা ও ৩ হাজার মানুষের জন্য শুকনো খাবার সেনাবাহিনীর মাধ্যমে পাঠানোর কথা জানিয়েছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

সেই ঘোষণার অংশ হিসেবে সোমবার ত্রাণ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ৩ হাজার মানুষের জন্য শুকনো খাবারের প্যাকেট বিতরণ শুরু করেছে বিসিবি। দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার অফিসিয়াল পেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিসিবির ব্যাগে কী কী থাকছে এ প্রসঙ্গে গত শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোর্ড ফারুক আহমেদ বলেছিলেন,  ‘একটা ব্যাগে যা থাকে, শুকনো খাবার থাকে। আপনারা জানেন রান্নার সুযোগ নেই। চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, তারপর মোমবাতি, লাইট,  স্যালাইন এগুলো দিয়ে প্যাকেট করেছে। ’

এরই মধ্যে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়ে অগ্রণী ভূমিকা রাখা ম্যাচসেরা মুশফিকুর রহিম তার অর্থ পুরস্কারটা দেশের বন্যার্তদের অনুদান দেওয়ার কথা জানান। ম্যাচসেরা হিসেবে ৩ লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন মি. ডিপেন্ডেবল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ ২৮ হাজার টাকার বেশি।

Place your advertisement here
Place your advertisement here