• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
মালদ্বী‌পের রাষ্ট্রপ‌তি‌কে আম পাঠা‌লেন প্রধানমন্ত্রী বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়েছে: পররাষ্ট্রমন্ত্রী চালু কেন্দ্রে ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা মোংলা বন্দর দিয়ে বাড়ছে গার্মেন্টস পণ্যের রফতানি লাল-সবুজের নতুন কোচ নিয়ে ঢাকার পথে সুবর্ণ এক্সপ্রেস

কাউনিয়ায় ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২৩  

Find us in facebook

রংপুরের কাউনিয়ায় ধান শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জ্যোতিষ চন্দ্র (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ মে) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের খিদ্রাউপচৌকি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জ্যোতিষ চন্দ্র ওই গ্রামের মৃত শরৎ চন্দ্রের ছেলে।

নিহতের চাচাতো ভাই বিপুল চন্দ্র জানান, সকাল ছয়টার দিকে জ্যোতিষ চন্দ্র বাড়ির পাশে সচিনের উঠানে ধান শুকাতে যান। এসময় উঠানে ডেকোরেটরের ভেজা কাপড় সরাতে গিয়ে বিদ্যুতের সংযোগ তারে জড়িয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছের বিল্লাহ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here