• বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||

  • কার্তিক ১৩ ১৪২৮

  • || ২০ রবিউল আউয়াল ১৪৪৩

সর্বশেষ:
২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার ২য় ডোজ আজ বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ উদ্যোক্তা প্রতিষ্ঠান শিগিগরই দিনাজপুরে সুগন্ধি ধান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে করোনাকালে শেখ হাসিনার নেতৃত্ব ছিল বিশ্বে অনুকরণীয়

সিদল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন বদরগঞ্জের নারীরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  

Find us in facebook

শীত মৌসুম আসার আগেই বদরগঞ্জ গ্রামাঞ্চলের নারীরা সিদল তৈরি ও রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। আর শীত এলে প্রতিটি ঘরেই রান্না করা হয় মজাদার মুখরোচক এ খাবারটি।

প্রথমে দেশি কালো কচু মণ্ড করতে হয়। পরে মণ্ডের ভেতর ছোট মাছের শুঁটকির গুঁড়া দিয়ে একসঙ্গে পিষে গোল কিংবা চ্যাপটা করে রোদে শুকাতে হয়। এতেই তৈরি হয় সিদল। এরপর এটি ছাই দিয়ে মাটির হাঁড়িতে সংরক্ষণ করা হয়।

উপজেলার ঝাকুয়াপাড়া গ্রামের আলতাফুননেছা জানান, সিদল এতটাই জনপ্রিয় খাবার যে, গ্রামের কারো বাড়িতে সিদল রান্না হলে আর অন্য কোনো তরকারির প্রয়োজনই পড়ে না।

Place your advertisement here
Place your advertisement here