হঠাৎ নিরাপত্তার বেড়াজালে দিল্লি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৩
Find us in facebook
ভারতীয় পার্লামেন্টে নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের হামলার হুমকিতে নড়েচড়ে বসেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে দিল্লির গুরুত্বপূর্ণ স্থান এবং পার্লামেন্ট ভবন ও আশাপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, খালিস্তানপন্থি শিখ নেতা হত্যাকাণ্ড ও সংগঠনটির প্রধানকে হত্যার ষড়যন্ত্র ইস্যুতে ভারতের পার্লামেন্টে হামলার হুমকি দেয় দেশটিতে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিসে'র প্রধান গুরপতবন্ত সিং পান্নুন।
সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি বলেন, আগামী ১৩ ডিসেম্বর অথবা এর মধ্যে ভারতের পার্লামেন্টে হামলা চালানো হবে। ওই ভিডিওতে পান্নুন দাবি করেছেন, তাকে হত্যার ছক কষেছিল ভারত সরকার। কিন্তু তা ব্যর্থ হয়েছে। আর সেটার প্রতিশোধ নিতেই হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি।
সংগঠনটির প্রধানের এমন হুমকিতে এবার নড়েচড়ে বসেছে ভারত। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে আসে পান্নুনের হুমকির বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, এই হুমকিকে গুরুত্ব সহকারে দেখছে ভারত সরকার। এরইমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শিখস ফর জাস্টিস সংগঠনটি হামলার হুমকি দিয়ে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে বলেও দাবি করেন অরিন্দম বাগচী।
এমন এক সময়ে এই হুমকি এল, যখন ভারতের পার্লামেন্টে সেশন চলছে। পুলিশ বলছে, এরইমধ্যে দিল্লির গুরুত্বপূর্ণ স্থান এবং পার্লামেন্ট ভবন ও আশাপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে হামলা হয়েছিল। ওই হামলায় ১৫ জন নিহত হন। এবারও ১৩ ডিসেম্বর তেমন আরেকটি হামলার হুমকি দিলেন পান্নুন।
এদিকে পান্নুন হত্যা ষড়যন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই আগামী সপ্তাহে দিল্লি সফরে আসছেন মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের প্রধান ক্রিস্টোফার রে।
বুধবার (৬ ডিসেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেট্টি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার ষড়যন্ত্রে ভারতের জড়িত থাকার বিষয়ে আলোচনা করতে দিল্লিতে আসবেন সে দেশের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে ১১ ও ১২ ডিসেম্বর দিল্লিতে থাকবেন।
ভারত সফরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তা ক্রিস্টোফার রে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এএনআই) প্রধান দীনকর গুপ্তর সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিসের পক্ষ থেকে আদালতে জানানো হয়, খালিস্তানি ‘জঙ্গিকে’ হত্যার ছক কষেছিলেন এক ভারতীয় কর্মকর্তা। যিনি আগে ভারতের আধা-সামরিক বাহিনী সিআরপিএফে কর্মরত ছিলেন। পান্নুনকে হত্যার জন্য দু’জনের সঙ্গে আলোচনা করেছিলেন নিখিল গুপ্তা নামে ওই ভারতীয় কর্মকর্তা। ওই দুজনই আবার ‘আন্ডার-কভার এজেন্ট’ ছিলেন বলে দাবি করা হয়েছে।
যদিও পান্নুনকে হত্যাচেষ্টার ঘটনায় ভারতীয় কোনো কর্মকর্তার সম্পৃক্ততার অভিযোগে বিরক্তি প্রকাশ করেছে ভারত সরকার।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


