• সোমবার ০৫ আগস্ট ২০২৪ ||

  • শ্রাবণ ২০ ১৪৩১

  • || ২৮ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
রাজধানীতে বিজিবির টহল জোরদার। নিষিদ্ধ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গসংগঠনের বিবৃতি প্রকাশ করা যাবে নাঃ অ্যাটর্নি জেনারেল। শিক্ষার্থীরা সরকারের প্রতিপক্ষ নয়: ওবায়দুল কাদের।

শুক্রবার থেকে সারাদেশে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, থাকবে যে কয়দি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ আগস্ট ২০২৪  

Find us in facebook

দেশে ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা বেড়েছে। এর প্রভাবে সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামীকাল শুক্রবার থেকে দেশের সব বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পরবর্তী তিন দিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর সক্রিয়তা গত সপ্তাহে ছিল কম। বিচ্ছিন্নভাবে কম-বেশি বৃষ্টি হয়েছে। এখন পুরোপুরি সক্রিয় রয়েছে। আগামী কয়েকদিন সারাদেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ বৃহস্পতিবার দেশর দুটি বিভাগ ছাড়া বাকি ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এছাড়াও আজ সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

জানা গেছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

এদিকে গতকাল রংপুর ছাড়া সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। গতকাল ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়।

Place your advertisement here
Place your advertisement here