• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল নাজমুল হাসান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। গতকাল রোববার (২৯ জানুয়ারি) বিজিবি সদরদপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট প্রধানরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গত ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে। এ জন্য তার চাকরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়।

এর আগে মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।

Place your advertisement here
Place your advertisement here