প্রচলিত আইনেই আনসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইন উপদেষ্টা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪
Find us in facebook
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সচিবালয়ে যারা আনসারদের ছত্রছায়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের ষড়যন্ত্র সফল হবে না। প্রচলিত আইনেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় এই সংঘর্ষের ঘটনায় আহতদের দেখতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন।
এসময় আসিফ নজরুল আরও বলেন, সোমবার সচিবালয়ে ভয়াবহ পরিস্থিতি হতে পারতো। আমাদের শিক্ষার্থীরা যথেষ্ট ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে। আনসারের ছদ্মবেশে যারা সচিবালয়ে অবস্থান নিয়েছিল, দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না। এখনো শিক্ষার্থী-জনতা জাগ্রত আছে। এই অশুভ শক্তিদের কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হবে না।
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ঢাকা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা সেবায় অসাধারণ কাজ করে যাচ্ছে। আহত ছাত্রদের চিকিৎসা নিশ্চিত করতে তারা রাত-দিন পরিশ্রম করে চলেছেন।
গতকাল আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষে অনেক ছাত্র আহত হয়েছেন, তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর, তারা কথা বলার অবস্থায় নেই।
তিনি বলেন, এর আগেও আন্দোলনের সময় যারা আহত হয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ চোখে আঘাত পেয়েছেন। এমনকি একজনের একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই।
আহতদের সুস্থ করতে হাসপাতালের কর্মী ও নার্সরা সারারাত জেগে কাজ করছেন। এটি একটি গণজাগরণের সময়, যেখানে দেশাত্মবোধের উদ্দীপনায় সবাই আহতদের জন্য নিরলসভাবে কাজ করছেন। তবে তাদের সামর্থ্যেরও একটা সীমা আছে। আন্দোলনে যারা চোখ বা পা হারিয়েছেন, তাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হবে।
আমাদের অনেক বিদেশি সহযোগী এরই মধ্যে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তারা বলেছেন, আমরা যতটুকু পারি সাহায্য করবো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. জেনারেল আসাদুজ্জামান জানান, সচিবালয়ে আনসার ও শিক্ষার্থীর সংঘর্ষে আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্য পাঁচজনকে ভর্তি দেওয়া হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক ব্লকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এসময় তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মেডিকেলে প্রায় দুই হাজার ব্যক্তি চিকিৎসা সেবা নিয়েছেন। তাদের মধ্য থেকে ৮০০ জনকে ভর্তি দেওয়া হয়েছিল। বর্তমানে হাসপাতালে ১০০ জন গুলিবিদ্ধ আহতসহ চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সি ইউ) ৯ জন রয়েছেন।
তিনি আরও বলেন, আইসিইউতে যারা রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন কর্তৃপক্ষ তাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি করা করবে। অনেক ওষুধ সরকারিভাবে সাপ্লাই হয় না। সেগুলোও আমরা তাদের দিয়ে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। ঢামেক হাসপাতালে আহতরা যেন সর্বোচ্চ চিকিৎসা সেবা পায় সেজন্য তাদের ডেডিকেটেড আলাদা ওয়ার্ড করা হয়েছে।
তিনি জানান, সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা হাসপাতালের ভিতরে অযথা ভিড় করবেন না এবং রোগীদের সঙ্গে একজন অ্যাটেনডেন্ট থাকবেন। কেন না আহতরা বিভিন্ন জীবাণুতে আক্রান্ত হতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ শ্রম দিয়ে তাদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের আপনারা সবাই সহযোগিতা করবেন।
- আল-আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণ করব : ইসরায়েলি মন্ত্রী
- মাধ্যমিক পর্যায়ে পাঠ্যক্রম সংস্কার চেয়ে হাইকোর্টে রিট
- এবার ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি
- বিএনপির মিডিয়া সেল থেকে কাদের গনি চৌধুরীকে অব্যাহতি
- ফারাক্কার গেট খোলার পরও রাজবাড়ীতে কমছে পদ্মার পানি
- ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, নোয়াখালী-লক্ষ্মীপুরে অবনতি
- এবার ২৪ জেলার পুলিশ সুপারকে বদলি
- যে ৩ শ্রেণির মানুষকে আল্লাহ অবশ্যই সাহায্য করেন
- টি-২০ বিশ্বকাপে গ্রুপপর্বে বাংলাদেশের ম্যাচের পরিবর্তিত সময়সূচি
- দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস
- নভেম্বরে মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল’
- আজ আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে ইনুর
- বাংলাদেশ নিয়ে বাইডেনকে যা বললেন মোদি
- বিএনপিতে বহিষ্কার আতঙ্ক!
- বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
- প্রচলিত আইনেই আনসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইন উপদেষ্টা
- ১০ হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩৬৯
- ভারী বৃষ্টির শঙ্কায় ত্রিপুরাসহ ভারতের ৯ রাজ্যে ‘রেড অ্যালার্ট’
- সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আটক
- ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ারের কারখানার আগুন
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু পহেলা সেপ্টেম্বর
- বন্যার্তদের জন্য বিসিবির খাবার বিতরণ
- পল্টন থানায় ৪১১৪ আনসারের বিরুদ্ধে মামলা
- জাপানে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন শানশান
- ‘ধান কাটা মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম চলছে’
- বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা মারা গেছেন
- প্রত্যাহার হচ্ছে জামায়াতে ইসলামীর নিষিদ্ধের আদেশ
- আদালতে ১০৯ আনসার সদস্য
- চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জন
- বেরোবি অধ্যাপক তুহিন ওয়াদুদকে প্রাণনাশের হুমকি
- বিতর্কিত সেই সাবেক বিচারপতি শামসুদ্দীন চৌধুরী মানিক গ্রেফতার
- রংপুরে নাশকতার ২২ মামলায় গ্রেফতার ২০৩
- গাইবান্ধায় দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪৩৬ হেক্টর জমির ফসল
- আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক
- তাহাজ্জুদের নামাজ আদায়ের শেষ সময় কখন
- জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন: স্বরাষ্ট্রমন্ত্রী
- পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ ভাইয়ের
- ভারত বিএসএফের প্রধান ও উপ-প্রধানকে অপসারণ করলো
- মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করলো ছাত্রলীগ
- হানিয়ার হত্যা নিয়ে যা বললেন বাইডেন
- লরির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের
- নতুন ওয়েব সিরিজে তানজিন তিশা
- তওবায় মেলে আল্লাহর নেয়ামত ও সন্তুষ্টি
- আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণে বৈঠক, আলোচনায় যা থাকছে
- আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
- ৬ সমন্বয়কের করা অভিযোগগুলো সঠিক নয়: ডিবি প্রধান
- প্রাথমিক বিদ্যালয় কবে খুলছে, জানা যাবে আজ
- কেমন থাকবে আজকের আবহাওয়া
- ইউক্রেনকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা
- রংপুরে গ্রেফতার হওয়া ৮ শিক্ষার্থীর জামিন



