• মঙ্গলবার ২৭ আগস্ট ২০২৪ ||

  • ভাদ্র ১২ ১৪৩১

  • || ২০ সফর ১৪৪৬

Find us in facebook

‘ধান কাটা মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম চলছে’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ধান কাটার মৌসুমের মতো এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সচিববালয়ের সামনে আনসারদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ বাকি আহতদের দেখতে গিয়ে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান বলেছেন, প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে। এতে সরকারের ব্যয় বাড়বে। সরকারের রাজস্ব হঠাৎ করে রাতারাতি বাড়বে না। ফলে সরকার কিভাবে এসব দাবি স্বল্প সময় পূরণ করবে? এসব দাবি পূরণ করতে হলে সরকারের টাকা ছাপাতে হবে। এতে মূল্যস্ফীতি বেড়ে যাবে। মূল্যস্ফীতি হলে জনসাধারণ সাফার করবে।

আন্দোলনকারীদের উদ্দেশ্য করে ফাওজুল করিম খান বলেন, নিয়মতান্ত্রিক পন্থায় আসলে আমরা আলাপ করতে রাজি। এমন হয়নি যে কোনো উপদেষ্টার সাথে দেখা করতে তারা ব্যর্থ হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, এই সরকারের মেন্ডেড খুব স্ট্রং। ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে সুতরাং কেউ যাতে মনে না করে যে এই সরকার বানের জলে ভেসে আসা সরকার।

জ্বালানি উপদেষ্টা বলেন, আমরা ন্যায্য দাবি ও বৈষম্য সম্পর্কে ওয়াকিবহাল, তবে বৈষম্য বিলোপের জন্য আমাদের সময় দিতে হবে। এই সরকার জন প্রত্যাশাকে পূরণ করতে যত কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন তা নেবে, তবে তার জন্য সময় প্রয়োজন।

হাসপাতাল পরিদর্শনকালে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here