• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৪ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪০% বিদ্যুত নেয়ার পরিকল্পনা করছে সরকার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

Find us in facebook

বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত মাস্টার প্ল্যানে নবায়নযোগ্য জ্বালানি ও তার সঞ্চালনব্যবস্থা সন্নিবেশন ঘটবে। ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৪০ ভাগ বিদ্যুত নেয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের চ্যালেঞ্জ হলো সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা। সঞ্চালন ও বিতরণব্যবস্থা আধুনিক করার প্রক্রিয়া চলমান রয়েছে।

গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে ‘সঞ্চালন পরিকল্পনা ও পিজিসিবি’র জন্য প্রকল্প সমীক্ষা’ শীর্ষক চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিতরণব্যবস্থার উন্নয়নে নানাবিধ প্রকল্প হাতে নেয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, কয়লাভিত্তিক বিদ্যুত, পরমাণু বিদ্যুত, তেলের বিদ্যুত বা গ্যাসের বিদ্যুত প্রবাহের জন্য সঞ্চালনে অটোমেটিক ফ্রিকোয়েন্সি কন্ট্রোল থাকা অপরিহার্য।

প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ফুয়েল মিক্সে নতুন নতুন সংযোজন আসছে।

Place your advertisement here
Place your advertisement here