হাবিপ্রবিতে ক্যারিয়ার এডভাজারি সার্ভিসের ওয়েবসাইট উদ্বোধন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যারিয়ার এডভাইজারি সার্ভিস (ক্যাডস) এর নিজস্ব ওয়েবসাইটের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২০) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত ক্যারিয়ার এডভাজারি সার্ভিসের ওয়েবসাইট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.মু.আবুল কাসেম। এর আগে গত ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শ সেবা প্রদানের জন্য ক্যারিয়ার এডভাজারি সার্ভিসের উদ্বোধনও করেন তিনি।
গতকাল (শুক্রবার) হাবিপ্রবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস। প্রতিবছর আড়ম্বর পরিবেশে দিবসটি পালিত হলেও এ বছর করোনার কারনে সীমিত পরিসরে দিবস পালন করা হয়। দিবসটি পালনের অংশ হিসেবে ক্যারিয়ার এডভাইজারি সার্ভিসের ডিজিটাল ওয়েবসাইট ( https://cads.hstu.ac.bd/) চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ও ক্যারিয়ার এডভাইজারি সার্ভিসের পরিচালক অধ্যাপক ড.মু.আবুল কাসেম বলেন, শুরু থেকেই বিশ্ববিদ্যালয়কে আন্তজার্তিক মানে উন্নীত করার পরিকল্পনা ছিলো আমার। সে লক্ষ্যে আমি কাজ করে যাওয়ার চেষ্টা করেছি। আমি সব সময় রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (আর এন্ড ডি) নিয়ে ভেবেছি। এজন্য আমি আউটরিচ ও এক্সট্রা কারিকুলাম একটিভিসের ওপর বেশি জোর দিয়েছি। শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের প্রশিক্ষণ, স্থানীয় কৃষকদের মাঝে সেবা পৌঁছে দিতে কৃষক সেবা কেন্দ্র, গবাদিপশুর চিকিৎসাসেবা প্রদানের জন্য মোবাইল ভেটেরিনারি ক্লিনিক এবং গবেষণার জন্য কৃষি, মৎস্য এবং ভেটেরিনারি গবেষণা কমপ্লেক্স নির্মাণ ও তাদের নিজস্ব ডিজিটাল ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আমার বিশ্বাস হাবিপ্রবির জন্য এসব কাজ মাইল ফলক হয়ে থাকবে। এছাড়াও বিভিন্ন স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এর কাজ চলমান রয়েছে। আরও অনেক কিছুই করার ইচ্ছে ছিলো কিন্তু বর্তমানে করোনাভাইরাস থাকার কারনে অনেকটা পিছিয়ে যেতে হচ্ছে। সবাই দোয়া করি, যেন পৃথিবীটা দ্রুত সুস্থ হয়ে উঠে আর কর্ম চাঞ্চল্যতা যেন ফিরে পায় প্রতিটি ক্যাম্পাস। সর্বোপরি সবাইকে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভার্চুয়াল এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড.বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা.মোঃ ফজলুল হক (মুক্তিযোদ্ধা) , কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড.ভবেন্দ্র কুমার বিশ্বাস, প্রক্টর অধ্যাপক ড.মো:খালেদ হোসেন।এছাড়া টেকনিক্যাল ও কারিগরি সহায়ক হিসেবে ছিলেন কম্পিউটার প্রোগ্রামার মোঃ ওয়ালিদ ইসলাম, সহকারী কম্পিউটার প্রোগ্রামার মোঃ আতিকুর রহমান, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ আহমেদুল হক খোকন ও অফিসার ইন চার্জ(ক্যাডস) মোঃ মোর্শেদ হাসান খান( লিংকন) ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, এর আগে কৃষক সেবা কেন্দ্র, মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের নিজস্ব ডিজিটাল ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
- জাপানের জনপ্রিয় অভিনেত্রী টেকুচির আত্মহত্যা
- ক্ষমা ও রহমত লাভের দোয়া
- এশিয়ার সেরা হতে চলেছে বাংলাদেশের প্রবৃদ্ধি- প্রতিমন্ত্রী
- ভারতের সাবেক মন্ত্রী যশবন্ত সিং মারা গেছেন
- ঠাকুরগাঁওয়ে বজ্রপাত ও দেয়াল ধসে ৩ জনের মৃত্যু
- নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ
- কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতঘর ও ফসলের ব্যাপক ক্ষতি
- বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
- ‘সন্ত্রাসবাদ-উগ্রবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি’
- ‘করোনা রোধে সচেতনতার পাশাপাশি সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি’
- মানব ইতিহাসে অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি- প্রধানমন্ত্রী
- ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করেছি’
- ‘বাংলাদেশকে ২০২১ সালেই মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করছি’
- সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়- প্রধানমন্ত্রী
- ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী
- ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি, সমাধানও তাদেরকেই করতে হবে’
- করোনা প্রমাণ করেছে, সবার ভাগ্য একই সূত্রে গাঁথা- প্রধানমন্ত্রী
- তিস্তা পাড়ের লোকের আর কান্না থাকবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- পাবনা-৪ উপনির্বাচন: ‘বিএনপি প্রতিবারই এভাবে ভোট বর্জনের নাটক করে’
- রংপুরে কয়েক ধরনের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
- উলিপুরে আইপিএল ক্রিকেটে বাজি খেলার অভিযোগে ৯ জুয়াড়ি আটক
- রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
- ‘সংস্কারের মাধ্যমে ৬৪ জেলায় একটি করে মডেল পুকুর তৈরি করা হবে’
- নদী ভাঙনের খবর পেলেই ছুটে আসি: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ‘করোনা সংকটেও এশিয়ার মধ্যে সেরা হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি’
- বদরগঞ্জে চিকলী নদীতে মাছ ধরতে নেমে যুবক নিখোঁজ
- করোনা মোকাবেলায় বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- পর্যটন খাতকে ঘুরে দাঁড় করাতে রিকভারি প্ল্যান নিয়েছে সরকার
- যুব উন্নয়নে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ একটি কার্যকর পদক্ষেপ: স্পিকার
- ‘বন্যা ও নদী ভাঙনের ক্ষতি কমাতে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে’
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


