ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ৩ হাজার ২৩৪ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯১৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ২০ জন। রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান ও তাঁর স্ত্রী জেলী রহমানের করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
  • বুধবার   ০৫ আগস্ট ২০২০ ||

  • শ্রাবণ ২০ ১৪২৭

  • || ১৫ জ্বিলহজ্জ ১৪৪১

সর্বশেষ:
রাষ্ট্রনায়ক ও বিশ্ব গণমাধ্যমের চোখে বঙ্গবন্ধু বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’ ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনগুলো সফল : এলজিআরডি মন্ত্রী
১৫

হজের দিনে রুবেলের প্রার্থনা, আল্লাহ উঠিয়ে নিন করোনা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জুলাই ২০২০  

Find us in facebook

সারাবিশ্বের মুসলিম উম্মাহর কাছে এটি বিশেষ একটি দিন হলো হজের দিন। মহিমান্বিত এই দিনে হজের উছিলায় পৃথিবীর বুক থেকে করোনা উঠিয়ে নেয়ার জন্য মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেছেন জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। 
বৃহস্পতিবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন রুবেল। সেখানে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, সৌভাগ্যবান ১০ হাজার মুসল্লিকে নিয়ে আজ থেকে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক।’

এই ফাস্ট বোলার আরো লেখেন, ‘পবিত্র হজের উছিলায় মহান আল্লাহ রাব্বুল আলামীন মহামারি করোনা ভাইরাসকে এই পৃথিবী থেকে উঠিয়ে নিন।’

বর্তমানে বাগেরহাটে নিজের বাসায় আছেন রুবেল হোসেন। করোনার এই কঠিন সময়ে বিভিন্নভাবে স্থানীয় মানুষদের পাশে দাঁড়িয়েছেন এই তারকা ক্রিকেটার। 

Place your advertisement here
Place your advertisement here
খেলা বিভাগের পাঠকপ্রিয় খবর