সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে:রংপুর বিআরটিএকে সেতুমন্ত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ আগস্ট ২০২০
Find us in facebook
রংপুর বিআরটিএকে অনিয়ম-দুর্নীতি বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংশোধন না হলে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।
ঢাকায় নিজের সরকারি বাসা থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হয়ে মন্ত্রী বলেন, “রংপুর বিআরটিএতে অনিয়মের বিষয়ে কিছু কিছু পত্রিকায় রিপোর্ট হয়েছে। আমার কাছে অভিযোগ আছে, বাইরের দালাল এবং বিআরটিএ এর কারো কারো সহযোগিতায় একটি চক্র গড়ে উঠেছে। এই চক্র ভাঙতে হবে। বিআরটিএ এর সেবার মান বাড়াতে হবে। আমি সকলকে সতর্ক করছি, সংশোধন না হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”
গতকাল শুক্রবার রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ এর কর্মকর্তাদের সঙ্গে ‘শেষ মুহূর্তের ঈদ প্রস্ততি’ বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বিআরটিসিকে লাভজনক প্রতিষ্ঠানের রূপ দিতে সরকার এর বহরে এক হাজার বাস যুক্ত করেছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, “পাঁচ শতাধিক ট্রাকও যুক্ত হয়েছে। তবুও প্রতিষ্ঠানটি এখনো লোকসানের আবর্তে। এখনও মাঝে মাঝে ভর্তুকি দিতে হচ্ছে। অনিয়মের দুষ্টচক্র এই প্রতিষ্ঠানকে পেয়ে বসেছে। আমি রংপুর অঞ্চলের সবাইকে সতর্ক করে বলছি, সেবার মান বাড়াবেন। অনিয়মের সকল পথ বন্ধ করুন। কোনো সমস্যা দেখা দিলে প্রশাসন আছে, মন্ত্রণালয় আছে, আমি নিজেও আছি।”
এই মহামারীর দুর্যোগে সবাইকে কর্মস্থলে থাকার সরকারি নির্দেশনার কথা মনে করিয়ে দিয়ে কাদের বলেন, “আপনারা নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। এবারের ঈদযাত্রা ভিন্ন বাস্তবতায়, একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে বন্যা। দেশের এক তৃতীয়াংশ এলাকা বন্যার পানিতে প্লাবিত। শুরুটা উত্তরাঞ্চলে হলেও এখন মধ্যাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়েছে।”
মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের অনেক সড়কে পানি উঠলেও বেশিরভাগ ক্ষেত্রেই সড়ক যোগাযোগে বিচ্ছিন্নতা তৈরি হয়নি। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সেসব সড়ক সংষ্কারের কাজ শুরু করতে হবে।
রংপুর এলাকার সড়ক অবকাঠামো উন্নয়নকে শেখ হাসিনার সরকার গুরুত্বের সাথে নিয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “কয়েকটি সড়ক চার লেইনে উন্নীত করার প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে। মহাসড়ক সার্বক্ষণিক ব্যবহারযোগ্য, চলাচলযোগ্য রাখতে হবে। গর্ত হওয়ার সাথে সাথে মেরামত করতে হবে। কাজে কোনো প্রকার শিথিলতা দেখানো যাবে না। প্রয়োজনে ঈদের দিনেও কাজ করতে হবে, সড়কে থাকতে হবে।”
সড়কের কাজের মান খারাপ হলে এখন থেকে ঠিকারদারদের পাশপাশি প্রকৌশলীদেরও জবাবদিহির মধ্যে থাকতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, “জনগণের কষ্টার্জিত অর্থের সর্বোচ্চ ব্যবহারে কোনোরূপ অপচয় করা যাবে না।”
- বঙ্গমাতা`র জন্মদিনে দিনাজপুরে সেলাই মেশিন বিতরণ
- দিনাজপুরে প্রতি কেজি পেঁয়াজের দাম ১৭ টাকা
- ইতিহাসের সর্বোচ্চ বৈদেশিক সাহায্য পেয়েছে বাংলাদেশ
- ‘আন্তর্জাতিক ক্রেতারা আশাবাদের জোগান দিচ্ছেন’
- রমেকে আরো নতুন ৬১ জনের করোনা শনাক্ত
- রংপুরে বঙ্গমাতা’র জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সেলাই মেশিন বিতরণ
- বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সেলাই মেশিন বিতরণ
- লালমনিরহাটে বঙ্গমাতা’র জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- পঞ্চগড়ে বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ
- আদিবাসী ইস্যুকে পুঁজি করে পর্দার আড়ালে চলছে ষড়যন্ত্র!
- আদিবাসীতে বিতর্ক: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি
- আদিবাসী দাবি করার নেপথ্যে যত কারণ
- উপজাতিদের আদিবাসী বলা বন্ধ করতে হবে
- আদিবাসী ইস্যু এক নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত!
- নীলফামারীতে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- কাল অনলাইনে শুরু একাদশের ভর্তি: যেভাবে আবেদন করবেন
- বন্যার্তদের মাঝে ১১ হাজার ৩৩৬ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যু ৩২, শনাক্ত ২৬১১
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার উদ্যোগ নিয়েছে ভারত
- বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব: একজন মহীয়সী নারী
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম দ্বীপেও উচ্চগতির ইন্টারনেট
- ‘ফজিলাতুন্নেসা মুজিবের আত্মত্যাগের বার্তা ছড়িয়ে দিতে হবে’
- ফজিলাতুন্নেছা মুজিব বাঙালি নারী সমাজের প্রেরণার উৎস: রাষ্ট্রপতি
- ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর: প্রধানমন্ত্রী
- অশ্রুঝরা আগস্ট: বঙ্গবন্ধু ছিলেন কৃষকের আপনজন
- নিদ্রাহীনতা থেকে পরিত্রাণের মোক্ষম উপায়
- হাকিমপুরকে মাদকমুক্ত করার চ্যালেঞ্জ নবাগত ওসির
- ছাগলের খামার করাই স্বপ্ন ছিল যার!
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ
- বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে


