ব্রেকিং:
বিএনপি থেকে গণ পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে পীরগাছার নেতা-কর্মীরা কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত নীলফামারীতে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিনাজপুরে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সকাল ৭টার দিকে দিল্লির আর্মি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।
  • সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১২ ১৪২৭

  • || ১০ সফর ১৪৪২

সর্বশেষ:
ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ প্রধানমন্ত্রীর প্রতিটা মুহূর্তই ইতিহাসের অংশ- পলক ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে’
৬২

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২০  

Find us in facebook

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার রাতে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টিঘর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম পাটগ্রাম উপজেলার শ্রীরামপুরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রহিম একটি মোটরসাইকেলে দুইজন আরোহী নিয়ে পাটগ্রাম উপজেলা থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন। ঘুন্টিঘর বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী একটি ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিম মারা যান। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাটগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। পাটগ্রাম থানার ওসি সুমন্ত কুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগ বিভাগের পাঠকপ্রিয় খবর