ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৫৯ জনে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। রংপুরের লালবাগের একটি ছাত্রীনিবাসে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার।
  • মঙ্গলবার   ২৬ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১২ ১৪২৭

  • || ১২ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
অনুমোদন পেল দেশে উদ্ভাবিত প্রথম পিসিআর টেস্ট কিট দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার তথ্য সঠিক নয় বিরামপুর সীমান্তে আটক মহিষ নিলামে বিক্রি পেট্রলপাম্পে পরিমাপে কম, ছদ্মবেশে ধরলেন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের মানুষের জন্য এটি সবচেয়ে বড় উৎসব- প্রধানমন্ত্রী

রাতের আঁধারে কম্বল নিয়ে বেদে পল্লীতে হাজির রংপুুুরের ডিসি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

Find us in facebook

রাতের আঁধারে কম্বল নিয়ে বেদে পল্লীতে গেলেন রংপুুুরের জেলা প্রশাসক (ডিসি) আসিব আহসান। মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১১ টার দিকে নগরীর দমদমায় রংপুুুর-ঢাকা মহাসড়কের পাশের বেদে পল্লীতে গিয়ে তিনি কম্বল বিতরণ করেন। এ সময় রেড ক্রিসেন্টের ভলান্টিয়াররা কম্বল বিতরণ কার্যক্রমে তাকে সহযোগিতা করেন।

বেদে পল্লীতে থাকা বাসিন্দারা বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হয়েছেন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ার জন্য ডিসি স্যারকে ধন্যবাদ জানাই।

জেলা প্রশাসক আসিব আহসান বলেন, শীতার্ত মানুষের পাশে রয়েছে রংপুর জেলা প্রশাসন। শীতার্ত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে রংপুর জেলায় বরাদ্দকৃত কম্বল বিতরণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসারদের মাধ্যমেও কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে প্রকৃত দুস্থ-শীতার্তদের পাশে থাকার জন্যই জেলা প্রশাসনের আজকের এই প্রয়াস।

Place your advertisement here
Place your advertisement here