রাতেই প্রকাশ হচ্ছে নিবন্ধন পেতে যাওয়া অনলাইন গণমাধ্যমের তালিকা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ জুলাই ২০২০
Find us in facebook
প্রথম দফায় দেশের ৫০টি অনলাইন গণমাধ্যমকে নিবন্ধন দেয়া হবে। আজ রাতেই এসব অনলাইন গণমাধ্যমগুলোর নামের তালিকা প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ড. হাছান মাহমুদ বলেন, আমরা অনেকগুলো অনলাইনের ব্যাপারে রিপোর্ট পেয়েছি। আপাতত ৫০টি অনলাইনের ব্যাপারে পজিটিভ রিপোর্ট এসেছে। সেগুলো আজকে রাতে ওয়েবসাইটে আপলোড করা হবে। তারা নির্দিষ্ট ফি জমা দিয়ে ঈদের পরে নিবন্ধন করে নিতে পারবে।
তিনি বলেন, অনেক অনলাইনের ব্যাপারে নেগেটিভ রিপোর্ট এসেছে, যাদের ব্যাপারে নেগেটিভ রিপোর্ট এসেছে তাদের জানিয়ে দেয়া হবে। আবার ওয়েবসাইটে অনেকগুলো প্রতিষ্ঠিত অনলাইনের নাম হয়তো দেখা যাবে না, তাদের ব্যাপারে রিপোর্ট নেগেটিভ তা নয়। এটি চলমান প্রক্রিয়া, যেহেতু তাদের ব্যাপারে আমরা এখনও রিপোর্ট পাইনি সেজন্য তাদের নামগুলো হয়তো আজকে আপলোড হবে না। প্রতিষ্ঠিত অনলাইনগুলোর ব্যাপারে রিপোর্ট এলে তারা সবাই নিবন্ধন করতে পারবেন বলেও জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, এ তালিকা থেকে কারো নাম বাদ পড়লে হতাশ হওয়ার কিছু নেই। কারণ, সাড়ে তিন হাজারের মধ্যে মাত্র ৫০টির নাম আজকে আপলোড হবে। আরো অনেকগুলো ধীরে ধীরে আপলোড হবে, এটি চলমান প্রক্রিয়া। এগুলো করতে কয়েকমাস সময় লাগবে।
মন্ত্রী বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে যখন দেশ ডিজিটাল হয়েছে, তখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ১০ কোটি ছাড়িয়ে গেছে। মানুষ ব্যাপকভাবে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন পত্রিকাগুলো পড়ে। কিন্তু প্রায়শ দেখতে পাই, কারো কারো, সবার ক্ষেত্রে নয়; সবার আগে সর্বশেষ সংবাদ পরিবেশন করার যে প্রতিযোগিতা সেটি করতে গিয়ে অনেক সময় ভুল সংবাদ পরিবেশিত হয়।
ড. হাছান মাহমুদ বলেন, একইসঙ্গে আমরা দেখেছি বিভিন্ন সময়ে কিছু অনলাইন পোর্টাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব সন্ত্রাসী কাজে লিপ্ত হয়। অনেকের চরিত্র হনন এবং সাম্প্রদায়িক উস্কানি দেয়ার কাজে লিপ্ত হয়। যারা এগুলো করেছেন তাদের ব্যাপারে সেই ধরনের রিপোর্টই এসেছে। সেই রিপোর্টের ভিত্তিতেই রেজিস্ট্রেশনের কাজ করা হচ্ছে।
- রংপুরের সাংবাদিক লিয়াকত আলী বাদল করোনায় আক্রান্ত
- রমেকে আরও ৫৬ জনের করোনা শনাক্ত
- ঠাকুরগাঁওয়ে জাতীয় সংগীত অবমাননার অভিযোগে গ্রেফতার-৩
- প্রধানমন্ত্রী সিনহার মাকে ফোন করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন
- লালমনিরহাটে নদীতে গোসল করতে নেমে নবদম্পতির সলিল সমাধি
- চল্লিশ বছর বয়সের পরে কি খাবেন, কি খাবেন না
- ‘করোনা ও বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কাজের গতি বাড়াতে হবে’
- প্রেস ব্রিফিংয়েই আটকে আছে বিএনপির রাজনীতি: ওবায়দুল কাদের
- বন্যাকবলিত উত্তরাঞ্চলের কৃষি শ্রমিকদের জন্য ‘বন্যা বিমা’ চালু
- পদোন্নতির মাধ্যমে সহকারী শিক্ষকরাই হবেন প্রাথমিকের প্রধান শিক্ষক
- কৃষকদের ক্ষতি কমাতে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ কৃষিমন্ত্রীর
- স্বপ্নপূরণে আরো একধাপ এগোলো এশিয়ার সবচেয়ে বড় ‘বঙ্গবন্ধু টানেল’
- বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী কাল
- পঞ্চগড়ে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
- লালমনিরহাটে স্ত্রীর পরকীয়ার বলি মাইক্রোচালক বেলাল
- ‘প্রধানমন্ত্রী নির্দেশে আমরা সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছি’
- মানিকগঞ্জে ত্রাণ বিতরণ করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- দেশের ইতিহাসে রেমিট্যান্স-এর সকল রেকর্ড ভাঙ্গল জুলাইয়ে
- ‘পৃথিবীতে একমাত্র আমাদেরই স্বাধীনতা দিবস ও বিজয় দিবস আছে’
- ‘কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না’
- বাংলার বাঁশিওয়ালা শেখ মুজিবুর রহমান
- করোনা: দেশে একদিনে মৃত্যু ৫০, নতুন শনাক্ত ১৯১৮
- ‘মিড ডে মিল’ কার্যক্রমের আওতায় ৬৫ হাজার ৬২০ প্রাথমিক বিদ্যালয়
- সস্ত্রীক করোনায় আক্রান্ত রসিক মেয়র
- বর্জ্য ব্যবস্থাপনায় সফল সিটি কর্পোরেশনগুলো- তাজুল ইসলাম
- ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- বন্যার্তদের পাশে নেই কুড়িগ্রাম বিএনপি
- ‘রাজধানীর বিদ্যুতের লাইন পর্যায়ক্রমে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে’
- এক মাসে ৫০ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ
- ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন এমপি নিক্সন
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২১ দিন ধরে স্কুলছাত্রী নিখোঁজ
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- গণতন্ত্র পুনরুদ্ধারে আজ দেশে আসেন শেখ হাসিনা
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- পঞ্চগড়ে অভিযাত্রিক ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক উপহার বিতরণ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ
- বিশ্বব্যাপী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা চলছে


