রংপুরে মোবাইলে কল পেলেই ধান কাটতে ছুটছে ছাত্রলীগ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১১ মে ২০২০
Find us in facebook
করোনাকালে স্বপ্নমাখা বোরো ধান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। জমি থেকে ধান তোলার সময় আর্থিক অসচ্ছলতা আর শ্রমিক সংকটে অনেকেই দিশেহারা। এমন পরিস্থিতিতে প্রান্তিক ধান কাটা-মাড়াই করতে কৃষকের সহযোগী হয়ে মাঠে নেমেছে রংপুর জেলা ছাত্রলীগ। ফোন কল পেলেই হাতে কাস্তে আর কোমরে গামছা বেঁধে ছুটছেন তারা।
রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে সংগঠনের একঝাঁক নেতাকর্মী হাতে কাস্তে আর কোমরে গামছা বেঁধে মুখে মাস্ক পড়ে ধান কাটেন। উত্তপ্ত রোদে এক বিঘা জমি থেকে ধান কেটে নিয়ে কৃষক মজিবুরের উঠানে মাড়াইয়ের কাজ শেষে গোলায় তুলে দেন। মাহে রমজানে রোজা রেখে কৃষকের দুর্দিনে পাশে দাঁড়াতে পেরে আনন্দিত ছাত্রলীগের নেতাকর্মীরাও।
গত পাঁচ দিনে রংপুর মহানগর ও পীরগঞ্জ উপজেলার চারজন কৃষকের ৭৮৫ শতাংশ জমির ধান কাটা-মাড়াই করে গোলায় তুলে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। নিদানকালে ছাত্রলীগের কাছ থেকে এমন সহায়তা পেয়ে আপ্লুত ধান চাষিরা।
সোমবার (১১ মে) সকালে রংপুর নগরীর পূর্ব খাসবাগ সবুজপাড়ার (কাছনার বিল) কৃষক মজিবুর রহমানের ৫০ শতক জমির ধান কাটা-মাড়াই করে দেন ছাত্রলীগ।
এদিকে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রলীগের নেতাকর্মীদের কাছ থেকে বিনাপয়সায় এমন স্বেচ্ছাশ্রম পেয়ে আবেগ আপ্লুত ধান চাষিরা। শ্রমিক ও আর্থিক সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এগিয়ে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃষক মজিবুর রহমান।
জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি জানান, প্রতিদিন বিভিন্ন এলাকা হতে ফোন আসে। সংগঠনের নেতাকর্মীরা সাধ্যমত চেষ্টা করছে কৃষকের সহযোগী হয়ে তাদের ধান কাটা-মাড়াই করে দিতে। গত ৭ মে হতে ১১ মে পর্যন্ত চারজন প্রান্তিক কৃষকের জমির ধান গোলায় তুলে দিয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় অনুপ্রাণিত হয়ে কৃষকের সোনালী ধান গোলায় তুলে দিতে এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
এই মানবিক সহায়তা কার্যক্রমে রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা অংশ নেন। এর আগে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের কৃষক বাবুল মিয়ার ৩০০ শতক জমির ধান নিমিষেই কাটা মাড়াই করে গোলা ভরে দেন ৬৭ জন যুবক।
একই উপজেলার উজিরপুর গ্রামের আরেক কৃষক দুলাল রায়ের ৭৫ শতাংশ জমির ধান এবং রংপুরে নগর মীরগঞ্জ এলাকায় জেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি সুমন সরকারের নেতৃত্বে এক কৃষকের ৬০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন ৩০ জন যুবক।
- ‘গণবিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্র করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে’
- ঐক্যফ্রন্টের ভূমিকায় বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা
- দেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
- বন্যায় এ পর্যন্ত ১১,৭৫০ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা ও বন্যা মোকাবেলায় শেখ হাসিনার যত সাফল্য
- বাংলাদেশের ত্রাণসামগ্রী লেবানন সরকারের প্রতিনিধির কাছে হস্তান্তর
- অশ্রুঝরা আগস্ট: বাঙালির মুক্তির দূত বঙ্গবন্ধু
- করোনা মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে আ’লীগের সুরক্ষা সামগ্রী বিতরণ
- নীলফামারীতে ট্রাফিক পুলিশের এক ভুয়া সার্জেন্ট আটক
- গাইবান্ধায় কাঁদা মাটিতে কৃষকরা বুনছেন স্বপ্নের আমন চারা
- করোনা ভ্যাকসিন উৎপাদনে প্রস্তুত দেশের চার কোম্পানি
- মাথাপিছু আয় বেড়ে এখন ২০৬৪ ডলার
- সাম্প্রদায়িক অপশক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের
- হাওরের বুক চিরে নান্দনিক সড়ক
- বঙ্গবন্ধু স্যাটেলাইট ও বাংলাদেশের মহাকাশ যুগ
- ‘রাজনীতিতে রক্তপাতকারীদের মুখে গণতন্ত্রের কথা ষড়যন্ত্রের অংশ’
- সব ধর্মের মিলিত রক্তস্রোতে বাংলাদেশের অভ্যুদয়: তথ্যমন্ত্রী
- প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- নতুন প্রযোজনা দিয়ে সিনেমায় ফিরব: চিত্রনায়িকা ববি
- লেবানন সরকারের পদত্যাগ পত্র গ্রহন করেছেন প্রেসিডেন্ট আউন
- আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে স্থগিত থাকা বাফুফে নির্বাচন
- যে কুফরী বাক্যগুলো থেকে বিরত থাকা জরুরি
- নীলফামারীতে শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী পালিত
- সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি হোমিওপ্যাথিক মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্যবিয়ে বন্ধ
- জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা
- পূজা অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে জন্মাষ্টমী পালিত
- উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- অবৈধ হাসপাতালের ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ


