ব্রেকিং:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • শুক্রবার   ০৫ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২০ ১৪২৭

  • || ২১ রজব ১৪৪২

সর্বশেষ:
উন্নয়ন প্রকল্পে বেরোবি ভিসির অনিয়মের প্রমাণ পেয়েছে ইউজিসি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন বৃহস্পতিবার করোনা: দেশে আপাতত টিকার ট্রায়াল হচ্ছে না করোনা: দেশে আপাতত টিকার ট্রায়াল হচ্ছে না প্রথম ধাপে কোভ্যাক্সের এক কোটি ৯ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

রংপুরে ট্রাকের ধাক্কায় মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরে ট্রাকের ধাক্কায় নাহিদ হাসান (১১) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বদরগঞ্জ উপজেলার নাগেরহাটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাহিদ হাসান উপজেলার সাহেবঞ্জের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে নাহিদ হাসান নাগেরহাট দিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যুর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here