যেসব মৃত্যু শহীদি মর্যাদার অধিকারী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
প্রত্যেক মানুষকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা পবিত্র কোরআনুল কারিমে বলেন,
كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ ‘প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। (সূরা: আলে ইমরান, আয়াত: ১৮৫)।
মানুষের জীবনের সবচেয়ে বাস্তব সত্য মৃত্যু। আজ হোক কাল হোক যার জন্ম হয়েছে তার মৃত্যু সুনিশ্চিত। কিন্তু কার কোথায় এবং কী ভাবে মৃত্যু হবে তা কেউ জানে না। কারণ এগুলো অদৃশ্য বা গায়েবি বিষয়। এর জ্ঞান একমাত্র আল্লাহ তায়ালার কাছে রয়েছে।
কোরআনে আরো ইরশাদ হচ্ছে, ‘নিশ্চয় আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং তিনিই জানেন নারীদের জরায়ুতে বা গর্ভাশয়ে যা থাকে। কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না সে কোন স্থানে বা জায়গায় বা দেশে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ব বিষয়ে সম্যক জ্ঞাত।’ (সূরা: লুকমান, আয়াত: ৩৪)।
মানুষ পথেঘাটে চলাফেরার সময় বিভিন্ন দুর্ঘটনায় আক্রান্ত হয়। কেউ মৃত্যুবরণ করে আবার কেউ হায়াত থাকলে বেঁচেও যায়। এই যে নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন বাকি ১৪ জনের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে। মৃত্যু তো একদিন মানুষের হবেই। পৃথিবী ছেড়ে তো সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু এ ধরনের দুর্ঘটনায় যারা মারা যান তাদের জন্য রয়েছে শহীদি মর্যাদা। সম্মানজনক মৃত্যু।
হজরত জাবির (রা.) বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহর রাস্তায় নিহত হওয়া ব্যক্তিরা ছাড়াও শহীদ সাতজন- (১) প্লেগে মৃত্যুবরণকারী। (বর্তমানে করোনাভাইরাসে অনেক মানুষ মারা যাচ্ছে। এ অংশের ভাষ্যমতে তারাও শহীদ)। (২) পানিতে ডুবে মৃত্যুবরণকারী। (এ অংশের ভাষ্যমতে পানিতে ডুবে যারা মারা যাবে তারাও শহীদ। (৩) আঘাতে মৃত্যুবরণকারী। (৪) পেটের পীড়ায় মৃত্যুবরণকারী। (৫) আগুনে পুড়ে মৃত্যুবরণকারী। (সুতরাং নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে যারা মারা গেছেন, তারা শহীদ)। (৬) কূপে পড়ে মৃত্যুবরণকারী। (৭) সন্তান প্রসব যন্ত্রণায় মৃত্যুবরণকারী।’ (ইবনে মাজাহ)।
যেভাবে হোক মানুষের মৃত্যু একদিন হবেই। কিন্তু সাধারণ মৃত্যুর চেয়ে উত্তম মৃত্যু হলো শহীদি মৃত্যু। একজন মুমিনের কামনা-বাসনা সেই মৃত্যুই হওয়া চাই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ জিহাদ করেনি এমনকি মনে জিহাদের তথা শহীদি মৃত্যুর চিন্তাও করেনি, সে যেন মুনাফিকির অবস্থায় মৃত্যুবরণ করল।’ (মুসলিম)।
ফিকাহর কিতাবে এসেছে, শহীদি মৃত্যু দুই প্রকার। প্রথম ধরনের মৃত্যু হলো প্রকৃত বা আসল শহীদ। যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দেয়। এসব শহীদের মর্যাদা অনেক বেশি।
কোরআনে ইরশাদ হচ্ছে,
وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ
‘আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের তোমরা মৃত বলো না; বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না।’ (সূরা: বাকারা, আয়াত: ১৫৪)।
আরেক ধরনের শহীদ হলো হুকুমি শহীদ। অর্থাৎ যারা যুদ্ধ করে শহীদ হয়নি, তার পরও শহীদের সওয়াবপ্রাপ্ত হবেন। তারা হলেন মহামারীতে মৃত্যুবরণকারী, আগুনে পুড়ে মৃত্যুবরণকারী, পানিতে ডুবে মৃত্যুবরণকারী ইত্যাদি। এরাও শহীদের মর্যাদা লাভ করবেন।
- এশিয়ার সেরা হতে চলেছে বাংলাদেশের প্রবৃদ্ধি- প্রতিমন্ত্রী
- ভারতের সাবেক মন্ত্রী যশবন্ত সিং মারা গেছেন
- ঠাকুরগাঁওয়ে বজ্রপাত ও দেয়াল ধসে ৩ জনের মৃত্যু
- নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ
- কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতঘর ও ফসলের ব্যাপক ক্ষতি
- বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
- ‘সন্ত্রাসবাদ-উগ্রবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি’
- ‘করোনা রোধে সচেতনতার পাশাপাশি সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি’
- মানব ইতিহাসে অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি- প্রধানমন্ত্রী
- ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করেছি’
- ‘বাংলাদেশকে ২০২১ সালেই মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করছি’
- সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়- প্রধানমন্ত্রী
- ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী
- ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি, সমাধানও তাদেরকেই করতে হবে’
- করোনা প্রমাণ করেছে, সবার ভাগ্য একই সূত্রে গাঁথা- প্রধানমন্ত্রী
- তিস্তা পাড়ের লোকের আর কান্না থাকবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- পাবনা-৪ উপনির্বাচন: ‘বিএনপি প্রতিবারই এভাবে ভোট বর্জনের নাটক করে’
- রংপুরে কয়েক ধরনের দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২
- উলিপুরে আইপিএল ক্রিকেটে বাজি খেলার অভিযোগে ৯ জুয়াড়ি আটক
- রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু
- ‘সংস্কারের মাধ্যমে ৬৪ জেলায় একটি করে মডেল পুকুর তৈরি করা হবে’
- নদী ভাঙনের খবর পেলেই ছুটে আসি: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- ‘করোনা সংকটেও এশিয়ার মধ্যে সেরা হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি’
- বদরগঞ্জে চিকলী নদীতে মাছ ধরতে নেমে যুবক নিখোঁজ
- করোনা মোকাবেলায় বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
- পর্যটন খাতকে ঘুরে দাঁড় করাতে রিকভারি প্ল্যান নিয়েছে সরকার
- যুব উন্নয়নে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ একটি কার্যকর পদক্ষেপ: স্পিকার
- ‘বন্যা ও নদী ভাঙনের ক্ষতি কমাতে বিভিন্ন প্রকল্প নেয়া হয়েছে’
- ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠাবে না সৌদি: পররাষ্ট্রমন্ত্রী
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১১০৬
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


