ব্রেকিং:
দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৫ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৫৯ জনে। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। রংপুরের লালবাগের একটি ছাত্রীনিবাসে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার।
  • মঙ্গলবার   ২৬ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১২ ১৪২৭

  • || ১২ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
অনুমোদন পেল দেশে উদ্ভাবিত প্রথম পিসিআর টেস্ট কিট দারিদ্র্যের হার বেড়ে ৪২ শতাংশ হওয়ার তথ্য সঠিক নয় বিরামপুর সীমান্তে আটক মহিষ নিলামে বিক্রি পেট্রলপাম্পে পরিমাপে কম, ছদ্মবেশে ধরলেন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের মানুষের জন্য এটি সবচেয়ে বড় উৎসব- প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইরানের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

Find us in facebook

পরমাণু সমঝোতা বিষয়ক চুক্তিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি তখনই ফলপ্রসু হবে যখন ইরান অর্থনৈতিকভাবে লাভবান হবে।  সোমবার এক সাক্ষাতকারে এ কথা বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে মার্কিনিদের তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলে জানান জাভেদ জারিফ। সেই সাথে ইরানের ‍উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে তা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে মার্কিন সরকার শুধু ইরানের ওপর আগের নিষেধাজ্ঞাগুলোই পুনর্বহাল করেনি সেই সঙ্গে নতুন নতুন আরো জটিল নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইরানের তেলবিক্রির ওপর থেকে  নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের ব্যাংকিং লেনদেনকে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে দিতে হবে এবং বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে তেহরানের স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নের সুযোগ করে দিতে হবে।

Place your advertisement here
Place your advertisement here