ব্রেকিং:
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • শনিবার   ০৬ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২১ ১৪২৭

  • || ২২ রজব ১৪৪২

সর্বশেষ:
আরো ৪ কোটি ডোজ টিকা কেনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ পঞ্চম ধাপে ভাসানচরে পৌঁছেছেন আরো ১ হাজার ৭৫৯ রোহিঙ্গা সরকারের আশ্রয়ণ প্রকল্প: গাইবান্ধায় ঠিকানা পেল ৫০ সাঁওতাল পরিবার মার্কিন গণমাধ্যমে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা আত্মরক্ষায় মার্শাল আর্ট শিখছে তেঁতুলিয়ার কিশোরীরা

মিঠাপুকুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরে শঠিবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে মেহেদী হাসান সৌরভ (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । এসময় তার কাছ থেকে ২০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মেহেদী হাসান সৌরভ মিঠাপুকুর উপজেলার হাতিমপুর এলাকার মৃত খাজানুরের ছেলে।

গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে শঠিবাড়ি পেট্রোল পাম্পের পশ্চিম পাশ থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শঠিবাড়ি পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মেহেদী হাসান সৌরভকে আটক করেন। পরে তার শরীর তল্লাশি করে ২০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, বিশেষ অভিযান চালিয়ে মেহেদী হাসান নামের এক চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Place your advertisement here
Place your advertisement here