• রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১২ ১৪২৭

  • || ০৯ সফর ১৪৪২

৪২

মাথাব্যথা কমানোর জাদুকরী চার কৌশল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

মাথাব্যথার সমস্যায় কমবেশি সবাই ভুগে থাকেন। নানা কারণেই মাথাব্যথা হতে পারে। এর মধ্যে আবহাওয়ার পরিবর্তন, মানসিক চাপ, শারীরিক পরিশ্রম ইত্যাদিসহ আরো কারণ অন্তর্ভুক্ত।
ব্যস্ত জীবনে নিজের প্রতি যত্নের অভাবেই এই সমস্যা দেখা দেয়। মাথাব্যথা থেকে পরিত্রাণ পেতে কেউ কেউ বেদনানাশক বিভিন্ন ওষুধ সেবন করেন, যা মোটেই উপকারী নয়। বরং এতে রয়েছে নানা পার্শ্বপ্রতিক্রিয়া। তবে ঘরোয়া কিছু পদ্ধতি মাথাব্যথা কমাতে ভীষণ কার্যকর। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় একে শতভাগ নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। চলুন জেনে নেয়া যাক মাথাব্যথা কমানোর জাদুকরী চার কৌশল-

ম্যাসাজ

রগের দুই পাশ বা ঘাড়ের কাছে কিছু সময়ের জন্য আঙুল দিয়ে ম্যাসাজ করুন। এটি বেশ কার্যকর পদ্ধতি। আঙুলের ডগার চাপ ব্যথার উৎপত্তিস্থলে গিয়ে কাজ করে।


আলো কমান

মাথায় যন্ত্রণা শুরু হলে ঘরের আলো কমিয়ে দিন। কম্পিউটার স্ক্রিন, ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে দূরে থাকুন। বাইরে থাকলে ভালো মানের রোদচশমা ব্যবহার করুন।

এসেশিয়াল অয়েল

আঙুলের ডগায় এসেনশিয়াল অয়েল নিয়ে কপালে আর রগে ম্যাসাজ করুন। ল্যাভেন্ডার বা পিপারমিন্টের মতো কোনো সুগন্ধি তেল দিয়ে ম্যাসাজ করলে মাথা যন্ত্রণা অনেকটাই কমে।

চা-কফি

চা বা কফিতে উপস্থিত ক্যাফেইন মাথার যন্ত্রণা কমাতে বিশেষ ভূমিকা পালন করে। কালো চায়ে আদা, লবঙ্গ ও মধু মিশিয়ে খেলে মাথার যন্ত্রণায় আরাম পাওয়া যায়। তবে অবশ্যই পরিমিত পরিমাণে চা পান করতে হবে, নয়তো উপকার না-ও পাওয়া যেতে পারে।

Place your advertisement here
Place your advertisement here
স্বাস্থ্য বিভাগের পাঠকপ্রিয় খবর