বেকারদের জামানত ছাড়াই ঋণ দিচ্ছে কর্মসংস্থান ব্যাংক
দৈনিক রংপুর
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯
Find us in facebook
প্রধানমন্ত্রীর দেয়া বিবৃতি অনুযায়ী বেকারদের জামানত ছাড়াই ঋণ দিচ্ছে সরকারি খাতের বিশেষায়িত ‘কর্মসংস্থান ব্যাংক’ । বিশেষ করে বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে কৃষিভিত্তিক ও ক্ষুদ্রশিল্পে এই ঋণ দিচ্ছে। এ ছাড়া ব্যবসা করতেও ঋণ দিচ্ছে তারা।
ঋণের সুদের হার ১১ থেকে ১৩ শতাংশ। কিস্তিতে ঋণ শোধ করতে হয়। এ ছাড়া যারা বিশেষ সময়ে বেকার থাকেন বা ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা বাড়িয়ে আরও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চান তাদেরও এই ব্যাংক ঋণ দিচ্ছে।
বেশিরভাগ ঋণের ক্ষেত্রে কোনো জামানত নেওয়া হয় না। বেকারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ব্যক্তিগত গ্যারান্টি জামানত হিসেবে নেওয়া হয়। অন্যান্য ক্ষেত্রে ব্যক্তিগত গ্যারান্টির পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়গুলো জামানত হিসেবে নেওয়া হয়।
দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে ১৯৯৮ সালে সরকারি মালিকানায় এই প্রতিষ্ঠানটি চালু করা হয়। সারা দেশে ব্যাংকের ১৫টি আঞ্চলিক কার্যালয় ও ২১২টি শাখা রয়েছে। প্রতিটি জেলা সদরে একটি করে মোট ৬৪টি, প্রধান শাখাসহ ঢাকায় রয়েছে ৭টি শাখা। উপজেলা সদরে রয়েছে ১৪২টি শাখা। সব শাখা থেকেই বেকারদের ঋণ দেওয়া হয়।
ঋণের অঙ্ক সর্বনিম্ন ৫ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা। তবে ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের মধ্যে আস্থার সঞ্চার করতে পারলে তারা আরও বেশি ঋণ দিতে পারেন। শুধু ব্যক্তিগত গ্যারান্টিতে ১ লাখ টাকা ঋণ দেওয়া হয়।
ঋণ পেতে হলে ব্যাংকের নির্ধারিত ফরমে (১০০ টাকা মূল্য) আবেদন করতে হবে। কোনো প্রসেসিং ফি নেই। আবেদন সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করা হয়। কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য উদ্যোক্তাদের বাংলাদেশের নাগরিক হতে হবে। শাখার অধিক্ষেত্রের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স সাধারণত ১৮ হতে ৪৫ বছর। তবে পুরনো ঋণগ্রহীতাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। উদ্যোক্তাকে নিজস্ব উদ্যোগে কিছু মূলধনের জোগান দিতে হবে। প্রকল্প পরিচালনার বিষয়ে উপযুক্ত প্রশিক্ষণ বা অভিজ্ঞতাসহ আরও কিছু যোগ্যতা থাকতে হয়।
সরকারের বিশেষ কর্মসূচির আওতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ঝুঁঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু শ্রম নিরসন প্রকল্প, শিল্প কলকারখানায় স্বেচ্ছাঅবসর বা কর্মচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনঃপ্রশিক্ষণ ও কর্মসংস্থান কর্মসূচি এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে কৃষিভিত্তিক শিল্পে ঋণ সহায়তা কর্মসূচিতে ঋণ দেওয়া হয় অগ্রাধিকার ভিত্তিতে। বিশেষ করে বেকার যুবদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কৃষিভিত্তিক শিল্পে ঋণ কর্মসূচিতে জামানতবিহীন ঋণ দেওয়া হয়।
এ ছাড়াও মৎস্য, প্রাণী সম্পদের খামার, বিভিন্ন শিল্পকারখানা, ক্ষুদ্র ও কুটিরশিল্প, সেবা খাত, বাণিজ্যিক খাত ও অন্যান্য উৎপাদনশীল প্রকল্প খাতে ঋণ দেওয়া হয়।
কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিতে হলে ব্যাংকে একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয়ী হিসাব প্রকল্প থাকতে হবে।
- দিনাজপুরে নারীসহ ১৩ আসামি গ্রেফতার
- কুড়িগ্রামে মোটরসাইকেল চাপায় শিক্ষক নিহত
- পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- রংপুরে প্রতারক চক্রের ১১ সদস্য গ্রেপ্তার
- সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই আন্দোলনে বিএনপি
- বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে বাড়িছাড়া করার অভিযোগ
- কুড়িগ্রামে জাল সনদে ভোটার হতে গিয়ে যুবক আটক
- ঠাকুরগাঁওয়ে প্রাইভেটকারের টায়ার বিস্ফোরণে একজন নিহত
- দিনাজপুরে ‘সাদা সোনা’য় আশাবাদী চাষিরা
- গাইবান্ধায় স্থায়ী ঠিকানা পেল ৫০ সাঁওতাল পরিবার
- দারিদ্র্য এখন জাদুঘরে যাওয়ার উপক্রম- আইজিপি
- প্রযুক্তির এ যুগে জনস্বার্থেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট- কাদের
- রাজশাহীতে বিএনপি নেতার বক্তব্যে খুনের রাজনীতি স্পষ্ট- কাদের
- করোনায় আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ৬৩৫
- কয়েকটি দেশের ভিসার জন্য করোনা টিকা বাধ্যতামূলক হচ্ছে
- দুই পক্ষের স্বার্থে গুগলকে চুক্তির প্রস্তাব বাংলাদেশের
- ‘দেশেই তৈরি হবে বিশ্বমানের এসি, নন-এসি লাক্সারী বাস’
- দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অবস্থানে বাংলাদেশের অর্থনীতি
- মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০ দিনব্যাপী আয়োজন
- পি কে ও সহযোগীদের কাছ থেকে ২৬০০ কোটি টাকা জব্দ
- বোরকা পরে বিধবাকে ধর্ষণ করল ছাত্রদল নেতা!
- এক সময় মানুষ ভুলেই যাবে, দেশে দারিদ্র্য ছিল: আইজিপি
- খালেদার সাজা স্থগিতের মেয়াদ শেষ হতে চললেও মাথা ব্যথা নেই বিএনপির
- মাঠ জুড়ে দেশীয় ‘সাদা সোনা’ খ্যাত রসুনের আবাদ করেছেন কৃষকরা
- তৃণমূলের কমিটি নিয়ে লেজেগোবরে বিএনপি
- সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের সদস্য হলো বাংলাদেশ
- রংপুর চিড়িয়াখানার সেই জলহস্তীটি যাওয়ার বেঁচে নেই
- প্রধানমন্ত্রীকে বাবার লেখা বই উপহার দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
- সুন্দরগঞ্জে দণ্ডাদেশপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আবারো জীবনের নতুন অধ্যায় শুরু, আশীর্বাদ চাইলেন শ্রাবন্তী
- বিএনপির ছত্রছায়ায় অপকর্মে লিপ্ত শিবির
- সেনাদের কাছে ক্ষমা চাইলেন জো বাইডেন
- `২০৩৫ সাল নাগাদ বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ`
- রোহিঙ্গাদের দক্ষ করে তুলতে যেসব উদ্যোগ নিয়েছে সরকার
- শাহজালাল বিমানবন্দর হবে দক্ষিণ এশিয়ার কেন্দ্রবিন্দু
- বিএনপি প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন নিজের স্ত্রী
- ‘গণতন্ত্রের ইতিহাসে শহীদ আসাদ দিবস একটি অবিস্মরণীয় দিন’
- কারাগারে ‘মাদকাসক্ত নিরাময় কেন্দ্র’ চালু
- করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
- স্বাধীনতা মানেই যুদ্ধ, তাইওয়ানকে সতর্ক করল চীন
- প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ মাসের বেতনের টাকা দিলেন স্কুলশিক্ষক
- সম্মিলিতভাবে কাজ করলে দারিদ্র্য থাকবে না- প্রধানমন্ত্রী
- প্রবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- নারী শ্রমিকের কদর বাড়ছে সৈয়দপুরে
- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের সহায়তা করবে সরকার’
- বেরোবি প্রশাসনিক ভবনে প্রবেশে নিষেধাজ্ঞা: ছাত্রলীগের আল্টিমেটাম
- নীলফামারীতে খাবারের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
- সব রেকর্ড ছাড়িয়ে রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার
- অবশেষে ফেব্রুয়ারিতে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
- রেলস্টেশন পরিষ্কারে গাইবান্ধার একদল তরুণ-তরুণী


