ব্রেকিং:
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে প্রথম পর্যায়ে রংপুর বিভাগের আট জেলায় স্বপ্নের নীড় পেল ৯ হাজার ১৯৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার
  • রোববার   ২৪ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ১০ ১৪২৭

  • || ১০ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
৭০ হাজার গৃহহীন পরিবারকে পাকা ঘর দিলেন প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গবেষণার ফসল- প্রধানমন্ত্রী আ.লীগের শেকড় অনেক গভীরে প্রোথিত- প্রধানমন্ত্রী ২ কোটি ৩৬ লাখ মানুষকে টেলিমেডিসিন সেবা দিয়েছে সরকার আর্থিক লেনদেনে অনিয়ম ও হয়রানি রোধে চালু হবে আইডিটিপি

বদরগঞ্জে মেয়েকে হত্যার দায়ে বাবা-মায়ের যাবজ্জীবন

দৈনিক রংপুর

প্রকাশিত: ১ জুলাই ২০১৯  

Find us in facebook

রংপুরের বদরগঞ্জে নিজ মেয়েকে হত্যা করে গোয়াল ঘরে মাটি চাপা দিয়ে রাখার ঘটনায় দায়েরকৃত মামলায় মা-বাবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে রংপুরের স্পেশাল দায়রা জজ আদালতের বিচারক হাসান তারেক অভিযুক্ত দুইজনের উপস্থিতিতে এই আদেশ দেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর জয়নাল আবেদীন অরেঞ্জ সরকার জানান, রংপুরের বদরগঞ্জের কালুদারিপাড়া এলকার আনছার আলী ও ছকিনা বেগম দম্পতির মেয়ে মোমেনা খাতুন (২৭) বেপরোয়াভাবে চলাফেরা করতেন। মা-বাবার কথা শুনতেন না। মা-বাবার অবাধ্য হওয়ায় এ নিয়ে এলাকায় একাধিকবার বিচার সালিশও হয়। ঘটনার দিন ২০০৮ সালের ৪ আগস্ট মোমেনাকে হত্যা করে মরদেহ গোয়াল ঘরে মাটির নিচে পুঁতে রাখে বাবা আনছার আলী ও মা ছকিনা বেগম।

এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে। পরে চার্জশিট দেয়ার পর দীর্ঘ ১১ বছর মামলার বিচারকার্য শেষে রোববার স্পেশাল জজ আদালতের বিচারক আহসান তারেক মেয়ে হত্যার দায় প্রমাণ হওয়ায় ওই মা-বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আরিফুল ইসলাম।

Place your advertisement here
Place your advertisement here