ব্রেকিং:
বিএনপি থেকে গণ পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে পীরগাছার নেতা-কর্মীরা কুড়িগ্রামে সৈয়দ শামসুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত নীলফামারীতে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিনাজপুরে ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভারতের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিং মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার সকাল ৭টার দিকে দিল্লির আর্মি হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এই সেনা কর্মকর্তা।
  • সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ১৩ ১৪২৭

  • || ১০ সফর ১৪৪২

সর্বশেষ:
ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ প্রধানমন্ত্রীর প্রতিটা মুহূর্তই ইতিহাসের অংশ- পলক ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে’
২০৭

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণমঞ্চ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানের যে স্থানে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেখানে ভাষণমঞ্চ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী উত্তোলিত সংবলিত একটি প্রতিকৃতি ঐ ভাষণমঞ্চে স্থাপন করা হবে।

মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের আইন-১ অধিশাখা থেকে পাঠানো এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে সংগৃহীত তথ্যে জানা যায়—সোহরাওয়ার্দী উদ্যানে ইতিমধ্যেই স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের দুটি পর্যায় সমাপ্ত হয়েছে। যাতে গ্লাস টাওয়ার, শিখা চিরন্তন, স্বাধীনতা জাদুঘর, ফোয়ারা, জলাধার ও উন্মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে। তৃতীয় পর্যায়ে আরো কতিপয় কার্যক্রম ডিপিপি পরিকল্পনা কমিশনে দাখিল করা হয়েছে। মূল প্রকল্পের সঙ্গে সমন্বয় রেখে ভাষণমঞ্চ ও বঙ্গবন্ধুর তর্জনী উত্তোলিত প্রতিকৃতি স্থাপন অন্তর্ভুক্ত করে ডিপিপি পুনর্গঠনপূর্বক তা বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করার বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হতে প্রেরণ করা হয়েছে। ঐ মন্ত্রণালয় হতে পূর্ণাঙ্গ প্রস্তাব পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। এ প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।

Place your advertisement here
Place your advertisement here
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর