• সোমবার   ০৮ মার্চ ২০২১ ||

  • ফাল্গুন ২৩ ১৪২৭

  • || ২৪ রজব ১৪৪২

সর্বশেষ:
আজ ঐতিহাসিক ৭ মার্চ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের নতুন রূপে সাজছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের স্থান ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর উক্তি ও ছবি সম্বলিত ই-পোস্টার প্রকাশ ভাসানচরে রোহিঙ্গারা নিরাপদে আছেন: বিশেষজ্ঞরা

প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরলো যুক্তরাষ্ট্র

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

প্যারিস জলবায়ু চুক্তিতে আবারো যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তিটি থেকে সরে আসার একশ সাতদিন পর গতকাল শুক্রবার তাতে ফিরে যায় যুক্তরাষ্ট্র। 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চুক্তিটির গুরুত্ব না দিলেও জো বাইডেন প্রশাসন তাতে গুরুত্ব দেবেন বলে মনে করছেন বিশ্ব নেতারা।

২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে কপ ২১ নামের এক সম্মেলনে জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্বনেতারা। ওই চুক্তির অধীনে বিশ্বের উষ্ণতা বৃদ্ধির হার দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। 

আর সেই চুক্তিতে স্বাক্ষর করে দু'শ দেশ। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। 

২০২০ সালের ৪ নভেম্বর ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যাওয়ার বিষয়টি কার্যকর হয়। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের এক মাসের মধ্যেই আনুষ্ঠানিকভাবে চুক্তিতে ফেরত গেলো যুক্তরাষ্ট্র।  

Place your advertisement here
Place your advertisement here