পেট্রোল পাম্পে ধর্মঘটঃ যানবাহনের সঙ্গে বন্ধ রয়েছে হালচাষ-সেচপাম্প
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯
Find us in facebook
জ্বালানি তেল না পাওয়ায় যানবাহনের মত বন্ধ রয়েছে কৃষকদের হাল চাষের ট্রাক্টর ও সেচ পাম্প। পেট্রোল পাম্পের অনিদিষ্টকালের কর্মবিরতির প্রথম দিনেই চরম বিপাকে পড়েছেন লালমনিরহাটের মানুষ।
রোববার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দেশের তিনটি বিভাগের মতো লালমনিরহাটেও জ্বালানি তেল বিক্রি, বিপণন ও সরবরাহ বন্ধ রাখে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
স্থানীয়রা জানান, ১৫ দফা দাবিতে রোববার (১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রংপুর, খুলনা ও রাজশাহী বিভাগে সব ধরনের জ্বালানি বিক্রি, বিপণন ও পরিবহন বন্ধ করে অনিদিষ্টকালের কর্মবিরতি পালন করছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্রাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। হঠাৎ করে তেল বিক্রি বন্ধ করায় চরম বিপাকে পড়েছেন জেলার ৫টি উপজেলার মানুষ। কর্মবিরতির মাত্র ৬ ঘন্টায় সড়কে যান চলাচল অনেকটাই কমে গেছে। এতে চাহিদা বেড়েছে ব্যাটারি চালিত অটোরিকশা ও ভ্যানের।
তেলের অভাবে চলতি রবি মৌসুমে বিভিন্ন সবজি ক্ষেতে সেচ দিতে পারছেন না চাষিরা। একইভাবে আমন তোলার পরে আলুসহ বিভিন্ন সবজি চাষের জন্য জমি চাষ দিতে পারছেন না কৃষকরা। গরু আর লাঙল ছেড়ে ট্রাক্টরে নির্ভর আধুনিক চাষ পদ্ধতিতে অভ্যস্থ কৃষকরা জ্বালানি তেলের অভাবে জমি চাষ করতেও পারছেন না। তেল নিতে এসে খালি হাতেই ফিরতে হয়েছে কৃষকদের।
লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের আদিতমারী ফাতেমা ফিলিং স্টেশনে সকাল থেকে যানবাহনের চালকসহ হাজারো কৃষককে তেল ছাড়াই খালিপাত্র হাতে বাড়ি ফিরতে হয়েছে। অনেক চালক তেল না পেয়ে ফিলিং স্টেশনেই গাড়ি ফেলে চলে গেছেন।
মহিষখোচা থেকে তেল নিতে আসা ট্রাক্টর চালক নজরুল ইসলাম ভ্যালকা বলেন, নিজেরসহ এলাকার কয়েক হাজার চাষির জমি চাষ দিতে হবে। তেল নিতে এসে শুনি তেল বিক্রি বন্ধ। আগে জানানো হলে তেল সংগ্রহ করে ট্রাক্টর চালাইতাম। ট্রাক্টর বন্ধ থাকলে জমি চাষ হবে না। চাষাবাদ বন্ধ হবে কৃষকের। ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা।
কৃষক হাসান মিয়া জানান, বাঁধাকপি ও ফুলকপিসহ বিভিন্ন জাতের সবজি চাষবাদ করেছেন। সবজি ক্ষেত বাঁচিয়ে রাখতে একদিন পর পর সেচ দিতে হয়। মেশিনের জন্য তেল নিতে এসে শুনতে পান তেল বিক্রি বন্ধ। তাই বাধ্য হয়ে তেলের খালি পাত্র নিয়ে বাড়ি ফিরে যান তিনি।
কৃষক শাহনসাহ বলেন, রবি মৌসুমের শুরুতে জ্বালানি বিক্রি বন্ধ হলে হালচাষ বা সেচ দিতে না পারলে সবজিসহ আগাম বোরো চাষাবাদ ব্যাহত হবে। এ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ট্রাকচালক আমিনুল হক জানান, পণ্য আনতে বুড়িমারী বন্দরে যাচ্ছিলেন। গাড়িতে তেল কম থাকায় ফাতেমা ফিংলিং স্টেশনে যান। কিন্তু পাম্প থেকে তেল না দেওয়ায় গাড়ি ফাতেমা ফিলিং স্টেশনে ফেলে চলে যান। দ্রুত তেল সংকট সমাধান না হলে নিত্যপণ্যের দামে এর প্রভাব পড়বে বলেও দাবি করেন তিনি।
ফাতেমা ফিলিং স্টেশনের ম্যানেজার বিমল চন্দ্র বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্তে সব ধরনের জ্বালানি তেল বিক্রি বন্ধ রয়েছে। সাধারণদের মতই পুলিশ, বিদ্যুৎসহ সরকারি কয়েকটি গাড়ি তেল ছাড়াই ফিরিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্রাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের লালমনিরহাট জেলা শাখার সভাপতি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক বলেন, কেন্দ্রের সিদ্ধান্তে তেল বিক্রি-বিপণন ও পরিবহন বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে ঢাকায় একটি বৈঠকে বসেছি। ফলপ্রসু আলোচনা হলেই এ সংকট সমাধান হবে।
- ‘গণবিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্র করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে’
- ঐক্যফ্রন্টের ভূমিকায় বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা
- দেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
- বন্যায় এ পর্যন্ত ১১,৭৫০ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা ও বন্যা মোকাবেলায় শেখ হাসিনার যত সাফল্য
- বাংলাদেশের ত্রাণসামগ্রী লেবানন সরকারের প্রতিনিধির কাছে হস্তান্তর
- অশ্রুঝরা আগস্ট: বাঙালির মুক্তির দূত বঙ্গবন্ধু
- করোনা মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে আ’লীগের সুরক্ষা সামগ্রী বিতরণ
- নীলফামারীতে ট্রাফিক পুলিশের এক ভুয়া সার্জেন্ট আটক
- গাইবান্ধায় কাঁদা মাটিতে কৃষকরা বুনছেন স্বপ্নের আমন চারা
- করোনা ভ্যাকসিন উৎপাদনে প্রস্তুত দেশের চার কোম্পানি
- মাথাপিছু আয় বেড়ে এখন ২০৬৪ ডলার
- সাম্প্রদায়িক অপশক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের
- হাওরের বুক চিরে নান্দনিক সড়ক
- বঙ্গবন্ধু স্যাটেলাইট ও বাংলাদেশের মহাকাশ যুগ
- ‘রাজনীতিতে রক্তপাতকারীদের মুখে গণতন্ত্রের কথা ষড়যন্ত্রের অংশ’
- সব ধর্মের মিলিত রক্তস্রোতে বাংলাদেশের অভ্যুদয়: তথ্যমন্ত্রী
- প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- নতুন প্রযোজনা দিয়ে সিনেমায় ফিরব: চিত্রনায়িকা ববি
- লেবানন সরকারের পদত্যাগ পত্র গ্রহন করেছেন প্রেসিডেন্ট আউন
- আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে স্থগিত থাকা বাফুফে নির্বাচন
- যে কুফরী বাক্যগুলো থেকে বিরত থাকা জরুরি
- নীলফামারীতে শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী পালিত
- সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি হোমিওপ্যাথিক মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্যবিয়ে বন্ধ
- জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা
- পূজা অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে জন্মাষ্টমী পালিত
- উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- অবৈধ হাসপাতালের ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ








