পীরগাছার কৃষকরা কোমর বেঁধে নেমেছেন তিস্তার চরাঞ্চলে আগাম আলু চাষে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯
Find us in facebook
বন্যার ক্ষতি পুষিয়ে নিতে রংপুরের পীরগাছার কৃষকরা তিস্তার চরাঞ্চলে আগাম আলু চাষ করছেন। আগাম জাতের আলু চাষে ঝুঁকি কম ও লাভ বেশি। তাই কৃষকরা কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় চলতি মৌসুমে ৮ হাজার ৭৪৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২০০ হেক্টরে আগাম জাতের আলু চাষ হবে। চরাঞ্চলে স্বল্পমেয়াদি আগাম জাতের আমন ধান লাগানো হয়েছিল। বর্তমানে ধান কাটা ও মাড়াই প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখন চলছে আগাম আলু লাগানোর কাজ। এ জন্য জমি তৈরিসহ সার প্রয়োগ ও আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) উপজেলার তিস্তা চরাঞ্চলের চর ছাওলা, গাবুড়ার চর, চর তাম্বুলপুর, রহমতের চর, শিবদেব চর ও চর জুয়ান গ্রাম ঘুরে দেখা গেছে, জমিতে আলু লাগানোর জন্য ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বেশির ভাগ জমিতে নারী শ্রমিকরা আলু রোপণের কাজ করছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরে দু’দফা বন্যায় কৃষিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তিস্তার নিকটবর্তী এলাকার কৃষকরা। সরকারি ভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হলেও শেষ পর্যন্ত তারা কোনো সহায়তা পাননি। ফলে বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে তারা আগাম আলু চাষের প্রস্তুতি নিচ্ছেন।
উপজেলার ছাওলা ইউনিয়নের জুয়ানের চর গ্রামের কৃষক আব্দুর রহিম জানান, চরাঞ্চলের মাটি আলু চাষের জন্য খুবই উপযোগী। চরের বালুতে বৃষ্টিপাত হলেও আলুর তেমন ক্ষতি হয় না। তাই আগাম আলু চাষে ভয়ের কোনো কারণ নেই।
শিবদেব চরের কৃষক ফয়জার রহমান বলেন, ‘আগাম আলুর কেজি বিক্রি হবে প্রায় ৫০ থেকে ৫৫ টাকা। তাই বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আগাম আলু চাষ করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা শামীমুর রহমান জানান, আগাম আলু চাষে কৃষকদের আগ্রহ বেশি। চরাঞ্চলের বালু মিশ্রিত পলি মাটিতে আগাম আলুর ফলন ভালো হয়। তাই কৃষকরা আগাম আলু চাষের দিকে ঝুঁকে পড়েছেন।
- ‘গণবিচ্ছিন্ন বিএনপি ষড়যন্ত্র করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে’
- ঐক্যফ্রন্টের ভূমিকায় বিভক্ত হয়ে পড়েছেন বিএনপি নেতাকর্মীরা
- দেশে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
- বন্যায় এ পর্যন্ত ১১,৭৫০ টন চাল বিতরণ করেছে সরকার
- করোনা ও বন্যা মোকাবেলায় শেখ হাসিনার যত সাফল্য
- বাংলাদেশের ত্রাণসামগ্রী লেবানন সরকারের প্রতিনিধির কাছে হস্তান্তর
- অশ্রুঝরা আগস্ট: বাঙালির মুক্তির দূত বঙ্গবন্ধু
- করোনা মোকাবেলায় ঠাকুরগাঁওয়ে আ’লীগের সুরক্ষা সামগ্রী বিতরণ
- নীলফামারীতে ট্রাফিক পুলিশের এক ভুয়া সার্জেন্ট আটক
- গাইবান্ধায় কাঁদা মাটিতে কৃষকরা বুনছেন স্বপ্নের আমন চারা
- করোনা ভ্যাকসিন উৎপাদনে প্রস্তুত দেশের চার কোম্পানি
- মাথাপিছু আয় বেড়ে এখন ২০৬৪ ডলার
- সাম্প্রদায়িক অপশক্তির বিষয়ে সতর্ক থাকতে হবে : ওবায়দুল কাদের
- হাওরের বুক চিরে নান্দনিক সড়ক
- বঙ্গবন্ধু স্যাটেলাইট ও বাংলাদেশের মহাকাশ যুগ
- ‘রাজনীতিতে রক্তপাতকারীদের মুখে গণতন্ত্রের কথা ষড়যন্ত্রের অংশ’
- সব ধর্মের মিলিত রক্তস্রোতে বাংলাদেশের অভ্যুদয়: তথ্যমন্ত্রী
- প্রণব মুখার্জির দ্রুত আরোগ্য কামনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন
- নতুন প্রযোজনা দিয়ে সিনেমায় ফিরব: চিত্রনায়িকা ববি
- লেবানন সরকারের পদত্যাগ পত্র গ্রহন করেছেন প্রেসিডেন্ট আউন
- আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে স্থগিত থাকা বাফুফে নির্বাচন
- যে কুফরী বাক্যগুলো থেকে বিরত থাকা জরুরি
- নীলফামারীতে শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী পালিত
- সৈয়দপুরে দিনব্যাপী ফ্রি হোমিওপ্যাথিক মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাল্যবিয়ে বন্ধ
- জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা
- পূজা অর্চনা ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে জন্মাষ্টমী পালিত
- উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- অবৈধ হাসপাতালের ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- বুড়িমারী স্থলবন্দরে আজ থেকে বাণিজ্য কার্যক্রম চালু
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- অর্থনৈতিক নিরাপত্তায় নবম স্থানে বাংলাদেশ
- জলঢাকায় জঙ্গি সংগঠন আল্লাহ দলের এক সদস্য গ্রেফতার
- ‘গ্লোবাল সিটিজেন’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার দেবে বাংলাদেশ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ঠাকুরগাঁওয়ে রত্নাই সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির লাশ


